ধর্মঘটের ডাক ট্যাক্সি, অ্যাপ ক্যাব ও বাইক চালকদের! কবে থেকে ভোগান্তি?

Published on:

Published on:

Cab Strike by app-based cab and bike drivers
Follow

বাংলা হান্ট ডেস্ক: যাত্রীদের জন্য রয়েছে দুঃসংবাদ। কারণ ধর্মঘটের দাগ দিয়েছে অ্যাপ বাইক, ক্যাব ও ট্যাক্সি চালকের সংগঠন (Cab Strike)। জানা যায় আগামী ৩ সেপ্টেম্বর কলকাতা সহ রাজ্য জুড়ে ১২ ঘণ্টার অ্যাপ ক্যাব, বাইক ও ট্যাক্সি ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এই ধর্মঘটের ফলে অসুবিধায় সম্মুখীন হবেন নিত্যযাত্রীরা।

অ্যাপ ক্যাব-বাইক চালকদের ধর্মঘট! কবে থেকে? (Cab Strike)

জানা যায় ঐ দিন সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত রাস্তায় নামবেনা কোন হলুদ ট্যাক্সি অথবা ওলা, উবারের মতন অনলাইন ক্যাব, বাইক। এমনকি রাজ্য সরকারের যাত্রীসাথিতে মিলবে না কোন গাড়ি (Cab Strike)।

Cab Strike by app-based cab and bike drivers

আরও পড়ুন: রেলে কড়া নিয়ম জারি! এই ভুলে ১০০০ টাকা জরিমানা, না দিলে কী হবে?

এই ধর্মঘটের ফলে সপ্তাহের কাজের দিনে নিত্যযাত্রীরা চরম ভোগান্তির মুখোমুখি হবেন বলে মনে করা হচ্ছে। পাশাপাশি এই ধর্মঘটের ডাক দিয়েছেন এইআইটিইউসি, এইআইইউটিইউসি এবং এইআইসিসিটিইউ সংগঠনগুলি যৌথভাবে।

প্রসঙ্গত, এই ধর্মঘটের মূল লক্ষ্য হল ট্যাক্সি ও অ্যাপ-ক্যাব চালকদের উপর পুলিশের হয়রানি এবং মিথ্যা মামলা বন্ধ করতে হবে। পাশাপাশি ট্রাফিকের ছোটখাটো প্রযুক্তিগত সমস্যার কারণে সিগন্যাল সবুজ থেকে লাল হয়ে গেলে যাত্রী তোলা বা নামানোর জন্য চালকদের জরিমানা করা বন্ধ করার দাবি নিয়ে এই ধর্মঘট করা হয়েছে।

এছাড়াও এআইটিইউসি এর পরিবহন সংগঠনের আহ্বায়ক নাওয়াল কিশোর শ্রীবাস্তব বলেন ” এই বিষয়গুলি একাধিকবার রাজ্যের পরিবহণমন্ত্রীর নজরে আনা হলেও এখনও কোনও ইতিবাচক সমাধান হয়নি। তাই ৩ সেপ্টেম্বরের কর্মসূচিতে ট্যাক্সি, অ্যাপ-ক্যাব, ‘যাত্রী সাথী’ এবং বাইক-ট্যাক্সি চালকদের অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে (Cab Strike)”।