Skip to content
Bangla Hunt
3
  • টেক নিউজ
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • রাজনীতি
  • রাশিফল
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলা
  • বিনোদন
  • টেক নিউজ
  • চাকরির খবর
  • টাকা পয়সা
  • ভাইরাল
  • আবহাওয়া
  • রাশিফল
  • লাইফস্টাইল
  • অন্যান্য

  • অপারেশন বেঙ্গল
  • দিদিগিরি
  • প্রিমিয়াম
  • ব্র্যান্ড ষ্টুডিও
  • বোধন
  • সোশ্যাল সামিট
  • বাংলাহান্ট স্পোর্টস ক্লাব

Home - পশ্চিমবঙ্গ - অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তিতে কালীঘাট তৃণমূল! টাকা ব্যবহার নিয়ে বিরাট নির্দেশ হাইকোর্টের

অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তিতে কালীঘাট তৃণমূল! টাকা ব্যবহার নিয়ে বিরাট নির্দেশ হাইকোর্টের

Sneha Paul

Published on: July 9, 2026

Sneha Paul

Published on: July 9, 2026

Calcutta High Court interim order in TMC bank account freeze case
Google News
Follow

বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ সংক্রান্ত মামলায় বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। ফলে আপাতত স্বস্তিতে কালীঘাট তৃণমূল (TMC)। বৃহস্পতিবার এই মামলার শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, দরকার পড়লে ফ্রিজ হওয়া তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের অর্থ ব্যবহার করা যাবে। এমনকি প্রয়োজনীয় আইনি খরচও নিতে পারবে মমতাপন্থী কালীঘাট তৃণমূল।

KPS Admission 2026
SNU Admission 2026

শর্ত জানিয়ে অন্তর্বর্তী নির্দেশ দিল হাইকোর্ট | (Calcutta High Court)

বিচারপতি ভট্টাচার্য এদিন জানান, ফ্রিজ হওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলির টাকা কালীঘাট তৃণমূল দরকারে ব্যবহার করতে পারলেও অ্যাকাউন্ট পরিচালনার ক্ষমতা আপাতত তাঁদের হাতে থাকবে না। এর জন্য অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদারকে স্পেশ্যাল অফিসার হিসেবে নিযুক্ত করেছে আদালত। আপাতত সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলি পরিচালনার ক্ষমতা তাঁর হাতেই রয়েছে।

আরও পড়ুনঃ রাজ্যের সব স্কুলের জন্য ফের নয়া নির্দেশিকা স্কুল শিক্ষা দফতরের! কী বলা হয়েছে জানুন

অন্তর্বর্তী নির্দেশে হাইকোর্ট জানিয়েছে, স্পেশ্যাল অফিসারের মাধ্যমেই ফ্রিজ হওয়া তিনটি অ্যাকাউন্টের টাকা তুলতে পারবে কালীঘাট তৃণমূল। এছাড়া স্পেশ্যাল অফিসার দলের দৈনন্দিন কাজকর্ম পরিচালনার জন্য টাকা দিতে পারবেন। কালীঘাট তৃণমূলের আইনি খরচ পেতেও বাধা নেই। তবে কেউ চাইলেই আদালত কর্তৃক নিযুক্ত স্পেশ্যাল অফিসার বড় কোনও অর্থ দিতে পারবেন না।

হাইকোর্ট জানিয়েছে, আগামী ৩০ সেপ্টেম্বর অবধি স্পেশ্যাল অফিসারই ফ্রিজ হওয়া তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরিচালনা করবেন। তবে আগামীদিনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের দু’টি শিবিরের মধ্যে নির্বাচন কমিশন যদি কাউকে চূড়ান্ত স্বীকৃতি দেয়, তাহলে এই নির্দেশ পরিবর্তন চেয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করা যাবে। মামলার পরবর্তী শুনানি আগামী ২১ সেপ্টেম্বর।

Calcutta High Court

গত ১৮ জুন দক্ষিণ ২৪ পরগনার এক বিধায়ক বিধাননগর সাইবার থানায় অভিযোগ দায়ের করেন। তিনি অভিযোগ করেন, কিছু ব্যাঙ্কের অ্যাকাউন্টে বড় ধরণের সাইবার প্রতারণার টাকা ঢুকেছে। এর মধ্যে তৃণমূল কংগ্রেসের কিছু ব্যাঙ্ক অ্যাকাউন্টও থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেন তিনি। এরপর এফআইআর দায়ের করে পুলিশ এবং পরের দিনই তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের ‘ডেবিট’ ফ্রিজ করা হয়।

এরপরেই এই নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল কালীঘাট তৃণমূল। এদিন এই মামলার শুনানির জোরালো সওয়াল জবাব হয়। শেষে অন্তর্বর্তী নির্দেশ দেয় আদালত। এতে আপাতত কালীঘাট তৃণমূল বড় স্বস্তি পেল বলে মনে করা হচ্ছে।

Related Stories

View All
Breath analyzers will be installed at the gate of the puja pandel

কড়াকড়ি শুরু, মদ্যপ অবস্থায় পুজো মন্ডপে প্রবেশ নিষেধ! মণ্ডপের গেটে থাকছে ব্রেথ অ্যানালাইজার

dearness allowance(312)

গ্রান্ট ইন এইড কর্মচারীদের বকেয়া DA নিয়ে বড় পদক্ষেপ! সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে গেল চিঠি

Suvendu Adhikari’s West Bengal Investment Plan

DRDO থেকে গভীর সমুদ্র বন্দর, বাংলায় একাধিক প্রকল্প! কী পরিকল্পনা রাজ্যের?

Bus strike in Bardhaman in protest against the menace of Toto rickshaws.

বর্ধমানে বাস ধর্মঘটের আঁচ, সোমবার থেকে একাধিক রুটে মিলবে না মিনিবাস

Breaking News

View All
Hilsa Fish how to identify juvenile fish

উলটপুরাণ! ভারত থেকে গুজরাটি ইলিশ আমদানি বাংলাদেশের, বিশেষত্ব কী জানেন?

September 14, 2026
This rule has changed in Digha.

দিঘায় ঘুরতে যাওয়ার আগে জেনে রাখুন! আজ থেকে বদলে গেল এই নিয়ম

September 14, 2026
Sandeshkhali Case BJP Worker Death investigation

শাহজাহান বাহিনীর বেধড়ক মারধরে BJP কর্মীর মৃত্যু? ৫ বছর পর কঙ্কাল তুলে ময়নাতদন্ত, সন্দেশখালিতে ফের চাঞ্চল্য

September 14, 2026

টানা ৫ দিন ঘু্রপথে চলবে মাঝেরহাট লোকাল, একগুচ্ছ লোকালের রুট বদল, বিজ্ঞপ্তি রেলের

September 14, 2026

পুজোয় ঘুরুন নিশ্চিন্তে, পাহাড় যাওয়ার স্পেশ্যাল ট্রেন দিল পূর্ব রেল, দেখে নিন টাইম টেবিল

September 14, 2026
south bengal weather(261)

গণেশ চতুর্থীর দিনেও বৃষ্টির চোখরাঙানি! দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় সতর্কতা? আবহাওয়ার খবর

September 14, 2026

বাংলা খবর মানেই বাংলা হান্ট!

+91 8910175874

banglahunt@gmail.com

Stay Connected

About Us

Contact Us

Advertise With Us

Privacy Policy

Terms & Conditions

Ethics Policy

Fact Checking

Correction Policy

Editorial Team

Copyright © 2025 Banglahunt Digital Media
News
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • আবহাওয়া
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • চাকরির খবর
  • টাকা পয়সা
  • টেক নিউজ
  • বিনোদন
  • ভাইরাল
  • রাশিফল
  • লাইফস্টাইল
  • অন্যান্য