‘বাকি জায়গা সিলের প্রয়োজন মনে হয়নি?’, RG Kar মামলায় হাইকোর্টের ভর্ৎসনার মুখে CBI অফিসার

Published on:

Published on:

Another meeting on SIR with the Chief Justice at the High Court today
Follow

বাংলাহান্ট ডেস্ক : রাজ্যে রাজনৈতিক পালাবদল হতেই নতুন করে চর্চায় আরজিকর কাণ্ড। মেয়ের অধরা বিচারের দাবিতে আবারও সুর চড়িয়েছেন অভয়ার মা। ঘটনার স্থল ফের পরিদর্শনের আবেদন জানানো হয়েছিল অভয়ার পরিবারের তরফে। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ও বিচারপতি শম্পা সরকারের ডিভিশন বেঞ্চে ছিল ওই মামলার শুনানি। আদালতে শুনানির সময় ঘটনাস্থল পুনরায় সিল করার নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চ।

ফের হাইকোর্টে (Calcutta High Court) আরজিকর মামলা

সিবিআই এর আইনজীবী জানান, যেখানে ঘটনা ঘটেছিল সেটা এখনও সিলই রয়েছে। মামলাকারীর আইনজীবী বলেন, ‘আমাদের বক্তব্য সেমিনার হলে ঘটনাটি ঘটেনি। ৭ তলায় সন্দীপ ঘোষের নিজস্ব ঘর এখনও সিল হয়নি।’ আদালত কক্ষে সিবিআইয়ের তদন্তকারী অফিসার সীমা পাহুজা উপস্থিত ছিলেন। বিচারপতি তাঁকে প্রশ্ন করেন, কোন কোন জায়গা সিল করেছে সিবিআই? উত্তরে তিনি বলেন, সেমিনার রুম যেখানে বডি পাওয়া গিয়েছিল, সেটি সিল করা হয়েছে।

Calcutta High Court questioned CBI officer on rg kar case

প্রশ্নের মুখে সিবিআই অফিসার: এরপরেই বিচারপতি শম্পা সরকার প্রশ্ন করেন, ‘তদন্তের সময় আপনার মনে হয়নি বাকি জায়গা গুলি সিল করার প্রয়োজন আছে?’ সিবিআইয়ের আইনজীবী রাজদীপ মজুমদার তখন বলেন, নিম্ন আদালতের বক্তব্য ছিল, সেমিনার হলেই ঘটনাটি ঘটে।

আরও পড়ুন : গ্রেফতারির আশঙ্কা অভিষেকের! তড়িঘড়ি হাইকোর্টের দ্বারস্থ তৃণমূলের ‘যুবরাজ’

কী বলেন সিবিআইয়ের আইনজীবী: বিচারপতি (Calcutta High Court) তীর্থঙ্কর ঘোষ পালটা সওয়াল করেন, নিম্ন আদালত সিবিআইয়ের প্রমাণের উপরে নির্দেশ দেয়। সিবিআইয়ের আইনজীবী বলেন, বাকি সাক্ষীদের বক্তব্য ছিল সেখানে।

আরও পড়ুন : হরিশ মুখার্জি রোডের অট্টালিকা থেকে কালীঘাট মোড়ের বহুতল, অভিষেকের সম্পত্তির ‘বৈধতা’ সন্ধানে নোটিশ

এরপর মামলাকারীর আইনজীবী জয়ন্ত নারায়ণ বলেন, সিবিআইয়ের রিপোর্টে নতুন কিছু নেই। শুধু তারা কী করেছে সেগুলি তুলে ধরা হয়েছে। তিনি আরও আবেদন করেন ঘটনাস্থল আবারও পরিদর্শনের অনুমতি দেওয়ার জন্য।