Skip to content
Bangla Hunt
3
  • টেক নিউজ
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • রাজনীতি
  • রাশিফল
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলা
  • বিনোদন
  • টেক নিউজ
  • চাকরির খবর
  • টাকা পয়সা
  • ভাইরাল
  • আবহাওয়া
  • রাশিফল
  • লাইফস্টাইল
  • অন্যান্য

  • অপারেশন বেঙ্গল
  • দিদিগিরি
  • প্রিমিয়াম
  • ব্র্যান্ড ষ্টুডিও
  • বোধন
  • সোশ্যাল সামিট
  • বাংলাহান্ট স্পোর্টস ক্লাব

Home - পশ্চিমবঙ্গ - ৪৪০ কোটির অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় বড় ধাক্কা, হাই কোর্টে স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল

৪৪০ কোটির অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় বড় ধাক্কা, হাই কোর্টে স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল

Debapriya

Published on: July 20, 2026

Debapriya

Published on: July 20, 2026

Calcutta High Court Refuses Stay on ED Action Against Kalighat TMC
Google News
Follow

বাংলা হান্ট ডেস্কঃ কালীঘাট তৃণমূলের (Kalighat TMC) একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করাকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরেই আইনি লড়াই চলছে। দলের তহবিলের টাকা নিয়ে তদন্তের জেরে ইডি কয়েকটি অ্যাকাউন্ট ফ্রিজ করে দেয়। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিল কালীঘাট তৃণমূল। তবে এবার সেই মামলায় বড় ধাক্কা খেল তারা। কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল, তদন্ত চলাকালীন ইডির পদক্ষেপে আপাতত কোনও হস্তক্ষেপ করবে না আদালত।

KPS Admission 2026
SNU Admission 2026

কালীঘাট তৃণমূলের (Kalighat TMC) অ্যাকাউন্ট ফ্রিজ নিয়ে কী বলল হাই কোর্ট?

কালীঘাট তৃণমূলের (Kalighat TMC) করা অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা হাই কোর্ট। আদালত স্পষ্ট জানিয়েছে, এই মুহূর্তে ইডি যে অ্যাকাউন্টগুলি ফ্রিজ করেছে, তা নিয়ে কোনও নির্দেশ দেওয়া হচ্ছে না। দলের তহবিল থেকে বেআইনিভাবে অর্থ সরানোর অভিযোগে পুলিশ ও ইডি তৃণমূলের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে। এর মধ্যে তিনটি গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টে প্রায় ৪৪০ কোটি টাকা ছিল বলে তদন্তকারী সংস্থার দাবি।

এর আগে মামলাটি বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে উঠেছিল। তখন ওই তিনটি অ্যাকাউন্ট থেকে সীমিতভাবে লেনদেনের অনুমতি দেওয়া হয়েছিল। পাশাপাশি আর্থিক লেনদেনের উপর নজর রাখার জন্য একজন স্পেশাল অফিসারও নিয়োগ করা হয়েছিল।

পরবর্তীতে ইডি তল্লাশি চালিয়ে আরও কয়েকটি অ্যাকাউন্ট ফ্রিজ করে। এরপর কালীঘাট তৃণমূলের (Kalighat TMC) পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়, আগের আদালতের পর্যবেক্ষণ থাকার পরেও কীভাবে নতুন করে আরও অ্যাকাউন্ট ফ্রিজ করা হল।

Showcause notices sent to Mamata Banerjee's trusted associates

আরও পড়ুনঃ পে স্কেল ৩ হলে ১.১২ লক্ষ থেকে ৩.৫২ লক্ষ টাকা বেসিক পে? অষ্টম বেতন কমিশনে সামনে এল বড় হিসাব

এই বিষয়টি নিয়ে তারা বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে আবেদন জানায়। গত সপ্তাহে মামলার শুনানি শেষ হয়। আদালত জানিয়ে দিয়েছে, ইডির তদন্ত এখনও চলছে। তাই তদন্তের স্বার্থে ফ্রিজ করা অ্যাকাউন্টের বিষয়ে এই মুহূর্তে কোনও হস্তক্ষেপ করা হবে না। ফলে কালীঘাট তৃণমূলের (Kalighat TMC) আবেদন খারিজ হয়েছে এবং ইডির ফ্রিজ করা অ্যাকাউন্টগুলি আপাতত আগের মতোই বহাল থাকছে।

Related Stories

View All
West Bengal BJP Appoints 43 District In-Charges

জেলা ধরে সংগঠন সাজানোর কাজ শুরু, ৪৩ ইনচার্জের নাম ঘোষণা বিজেপির

Annapurna Yojana

অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে দরকার হচ্ছে ২০০২ সালের নথি? বঞ্চিতদের সতর্ক করে বার্তা প্রশাসনের

Cooking Tips find out the right amount of garlic for perfect chicken

পুজোয় জমজমাট ভূরিভোজ, দেখে নিন ঝাল ঝাল লঙ্কা মুরগির রেসিপি

Jhilimili to Kolkata bus service started, know route

জঙ্গলমহল থেকে কলকাতার পথে নতুন সরকারি বাস! ঝিলিমিলি-কলকাতা রুটে কোথায় কোথায় স্টপেজ?

Breaking News

View All
Mohan Bhagwat in Bengal RSS Eyes 10000 Shakhas

মোহন ভাগবতের সফরের আগেই বড় লক্ষ্য! বিজয়া দশমীর মধ্যে বাংলায় ১০০০০ শাখা RSS-এর

September 27, 2026
Mukul's son Subhranshu Roy writes letter to PM Modi to get his wife back

নিখোঁজ স্ত্রীকে খুঁজতে মরিয়া শুভ্রাংশু, এবার প্রধানমন্ত্রীর কাছে আবেদন

September 27, 2026

সিরিজ শুরুর আগেই বড় সিদ্ধান্ত! সরাসরি এই ক্রিকেটারকে দলে রেখেও বাতিল করে দিলো BCCI

September 27, 2026
South Bengal Weather of rain and a drop in temperature across forecast

বৃষ্টি কমছে দক্ষিণবঙ্গে, তবে কি পুরোপুরি স্বস্তি? আজকের আবহাওয়ার খবর

September 27, 2026
Notorious gangster Karanbir Singh killed in an encounter in Punjab.

পুলিশকে ফাঁকি দিয়ে জেল থেকে পালিয়েও হল না রক্ষা! এনকাউন্টারে খতম কুখ্যাত গ্যাংস্টার

September 27, 2026
Mamata Banerjee talks about Hawkers Encroachment and promises to fight

হকার কেস নিয়ে কোর্টেও যাব, হুঁশিয়ারি, শ্রীরামপুরের সভা থেকে হুঁশিয়ারি মমতার

September 27, 2026

বাংলা খবর মানেই বাংলা হান্ট!

+91 8910175874

banglahunt@gmail.com

Stay Connected

About Us

Contact Us

Advertise With Us

Privacy Policy

Terms & Conditions

Ethics Policy

Fact Checking

Correction Policy

Editorial Team

Copyright © 2025 Banglahunt Digital Media
News
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • আবহাওয়া
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • চাকরির খবর
  • টাকা পয়সা
  • টেক নিউজ
  • বিনোদন
  • ভাইরাল
  • রাশিফল
  • লাইফস্টাইল
  • অন্যান্য