পশ্চিমবঙ্গের নতুন অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র, কে এই ব্যক্তি জানেন?

Published on:

Published on:

Calcutta High Court Veteran Surajit Nath Mitra Named New Advocate General
Follow

বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গে সরকার বদলের পর প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলিতে একের পর এক রদবদল চলছে। মুখ্যসচিবের পর এবার রাজ্যের অ্যাডভোকেট জেনারেল (Advocate General) পদেও নতুন মুখ আনা হল। দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে প্রবীণ আইনজীবী সুরজিৎ নাথ মিত্রকে রাজ্যের নতুন অ্যাডভোকেট জেনারেল হিসেবে নিয়োগের ঘোষণা করেছে নবান্ন।

সুরজিৎ নাথ মিত্র রাজ্যের নতুন অ্যাডভোকেট জেনারেল (Advocate General)

শুক্রবার নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে এই নিয়োগের কথা জানানো হয়েছে। এর আগে রাজ্য সরকার দু’জন অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল (Advocate General) নিয়োগ করেছিল। এবার রাজ্যের সর্বোচ্চ আইন আধিকারিকের পদেও নতুন নিয়োগ করা হল।

বিধানসভা নির্বাচনের পর থেকেই প্রশাসনের বিভিন্ন স্তরে পরিবর্তন শুরু হয়েছে। মুখ্যসচিব পদে মনোজ আগরওয়ালকে আনার পর অ্যাডভোকেট জেনারেলের (Advocate General) পদ নিয়েও আলোচনা চলছিল। তৃণমূল সরকারের আমলে এই দায়িত্বে ছিলেন প্রবীণ আইনজীবী কিশোর দত্ত। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর গত ৫ মে তিনি পদত্যাগ করেন। তারপর থেকেই নতুন অ্যাডভোকেট জেনারেল কে হবেন, তা নিয়ে জল্পনা শুরু হয়।

সেই জল্পনার অবসান ঘটিয়ে সুরজিৎ নাথ মিত্রের নাম ঘোষণা করা হয়েছে। তিনি দীর্ঘদিনের অভিজ্ঞ আইনজীবী। ১৯৮৩ সালের মার্চ মাস থেকে আইন পেশার সঙ্গে যুক্ত রয়েছেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ে আইন ও অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছেন তিনি। চার দশকেরও বেশি সময় ধরে দেওয়ানি ও বাণিজ্যিক আইনের বিভিন্ন মামলায় কাজ করেছেন। কর্পোরেট সংস্থা থেকে সাধারণ মামলাকারী, নানা পক্ষের হয়ে আদালতে সওয়াল করেছেন তিনি।

২০২৩ সালে রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ সংক্রান্ত মামলায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দেখা গিয়েছিল তাঁকে। সেই মামলায় রাজ্যপালের পক্ষে আদালতে সওয়াল করেছিলেন সুরজিৎ নাথ মিত্র। বিষয়টি সে সময় রাজনৈতিক এবং আইনি মহলে যথেষ্ট আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল।

Calcutta High Court judge reprimands Abhishek Banerjee for his comments

আরও পড়ুনঃ জুনে ৩০০০ টাকা পেতে চাইলে হাতে আর বেশি সময় নেই! অন্নপূর্ণা যোজনার ফর্ম জমার শেষ সময় নিয়ে বড় ঘোষণা

রাজনৈতিক পালাবদলের পর প্রশাসনিক স্তরে যে দ্রুত পরিবর্তন আনা হচ্ছে, এই নিয়োগকে তারই অংশ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। এখন থেকে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ মামলাগুলিতে রাজ্যের হয়ে আইনি লড়াইয়ের দায়িত্ব থাকবে সুরজিৎ নাথ মিত্রের (Advocate General) কাঁধে। ফলে আগামী দিনে রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলায় তাঁর ভূমিকার দিকে নজর থাকবে প্রশাসনিক ও আইনি মহলের।