অ্যাডমিট কার্ডে এই ভুল থাকলেই বাতিল পরীক্ষা! সতর্ক করল CBSE বোর্ড

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : মাধ্যমিক শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। উচ্চমাধ্যমিকও শুরু হবে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে। এবার প্রকাশিত হল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)-র (CBSE) দশম এবং দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষার অ্যাডমিট কার্ড। পরীক্ষা সঙ্গম পোর্টালে অ্যাডমিট কার্ডের লিঙ্ক সক্রিয় করা হয়েছে সিবিসিবিএসই বোর্ডের তরফে।

প্রকাশ্যে সিবিএসই-র (CBSE) অ্যাডমিট কার্ড

তবে পরীক্ষার্থীদের এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করার দরকার নেই। স্কুলের তরফেই ডাউনলোড করে পরীক্ষার্থীদের মধ্যে তা বিতরণ করা হবে। ইতিমধ্যেই অ্যাডমিট কার্ড বিতরণ প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে বলে খবর। সিবিএসই-র কড়া নির্দেশ, অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পর তাতে স্কুলের প্রধান শিক্ষকের সাক্ষর এবং স্কুলের স্ট্যাম্প থাকতে হবে।

CBSE board exam admit card is out

কী থাকতে হবে অ্যাডমিট কার্ডে: এই দুটিই থাকা বাঞ্ছনীয়। নয়তো পরীক্ষায় বসতে দেওয়া হবে না বলেও সাফ জানিয়ে দেওয়া হয়েছে বোর্ডের তরফে। অ্যাডমিট কার্ডে থাকবে পরীক্ষার্থীর নাম, রোল নম্বর, জন্ম তারিখ, বাবা মায়ের নাম এবং আরও জরুরি তথ্য। এর মধ্যে যদি একটি তথ্যও ভুল থাকে তবে পরীক্ষার্থীকে অবিলম্বে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

আরও পড়ুন : নতুন স্টক আসার আগেই বাড়ল দাম, কোন সিগারেট কিনতে এখন কত খরচ হবে?

ভুল থাকলে কী করণীয়: সংশ্লিষ্ট পরীক্ষার্থীর হয়ে স্কুল তথ্য সংশোধনের জন্য আবেদন করবে সিবিএসই-র (CBSE) আঞ্চলিক দফতরে। তবে এই আবেদনের জন্যও রয়েছে নির্দিষ্ট সময়সীমা। তাই অ্যাডমিট কার্ডে কোনও ভুল থাকলে দ্রুত যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে পরীক্ষার্থীদের।

আরও পড়ুন : থামার নয় বিতর্ক, সিরিয়াল শেষের গুঞ্জনের মাঝেই ‘চিরদিনই…’ ছাড়ছেন এই অভিনেত্রী?

প্রসঙ্গত, আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে সিবিএসই-র দশম এবং দ্বাদশের বোর্ড পরীক্ষা। ১১ মার্চ শেষ হবে দশম শ্রেণির পরীক্ষা এবং ১০ এপ্রিল শেষ হবে দ্বাদশ শ্রেণির পরীক্ষা।