বাংলাহান্ট ডেস্ক : বর্তমানে ছোটপর্দার জনপ্রিয় ধারাবাহিকগুলির (Serial) মধ্যে অন্যতম ‘চিরদিনই তুমি যে আমার’। কয়েক মাস আগে ভিন্ন ধারার গল্প নিয়ে শুরু হয়েছিল সিরিয়ালটি। অসমবয়সী প্রেম কাহিনিতে বেশ মজে গিয়েছিলেন দর্শকরা। কিন্তু মাঝে বহু বিতর্কের সম্মুখীনও হয়েছে ধারাবাহিকটি। বিতর্ক এতটাই মাথাচাড়া দিয়ে উঠেছিল যে খোদ নায়িকাই বেরিয়ে যান সিরিয়াল থেকে। নতুন নায়িকা নিয়ে তেমন টিআরপির মুখ দেখাতে পারেনি ধারাবাহিকটি। তবে এবার গুঞ্জন শোনা যাচ্ছে, আরও জনপ্রিয় অভিনেত্রী নাকি বিদায় নিতে চলেছেন এই সিরিয়াল থেকে।
ফের চর্চায় চিরদিনই তুমি যে আমার সিরিয়াল (Serial)
জি বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’ নিয়ে বিতর্ক অব্যাহত। নায়ক নায়িকার মনোমালিন্যের পর মাঝে খবর ছড়ায়, বন্ধ হয়ে যেতে বসেছে ধারাবাহিকটি। আবার কখনও অন্য কোনও কলাকুশলীর সিরিয়াল ছেড়ে বেরিয়ে যাওয়ার গুঞ্জন শোনা যায়। এবার কানাঘুষো শোনা যাচ্ছে, পর্দার ‘সুমি’ অর্থাৎ অভিনেত্রী সুচন্দ্রা বন্দ্যোপাধ্যায় নাকি ধারাবাহিক ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

কী জানালেন অভিনেত্রী: সেটে নাকি সমস্যায় পড়েছেন সুচন্দ্রা। তাই এই সিদ্ধান্ত। এমনই গুঞ্জন যখন তুঙ্গে, তখনই মুখ খুললেন অভিনেত্রী স্বয়ং। সেট থেকেই একটি ভিডিও শেয়ার করে তিনি বলেন, সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন তাঁর চোখে পড়েছে। সে বিষয়ে তথ্য দিতেই এই ভিডিও। সুচন্দ্রা বলেন, ট্রোল হচ্ছে, কী তাঁর সঙ্গে কার গণ্ডগোল। তাই তিনি সিরিয়াল (Serial) ছেড়ে দিচ্ছেন। তবে তিনি স্পষ্ট করে দেন যে তিনি মোটেই ধারাবাহিক ছাড়ছেন না।
আরও পড়ুন : ক্যামেরাই রুখে দেবে বড়সড় দুর্ঘটনা, নিরাপত্তা বাড়াতে যুগান্তকারী পদক্ষেপ ভারতীয় রেলের
দর্শকদের জন্য বার্তা: সুচন্দ্রার কথায়, এটা তাঁর স্বপ্নের প্রোজেক্ট। তাঁর চরিত্রটিকে সকলে এত ভালোবাসা দিয়েছেন। অনেকদিন পর এমন একটি প্রোজেক্ট পেয়েছেন যা তাঁর মনের এত কাছে। তাই তিনি সিরিয়ালটি ছাড়ছেন না। তাঁর সঙ্গে কারোর মতের কোনও পার্থক্যও হয়নি। গুজবে কান না দেওয়ার কথাও বলেছেন সুচন্দ্রা।
আরও পড়ুন : নতুন স্টক আসার আগেই বাড়ল দাম, কোন সিগারেট কিনতে এখন কত খরচ হবে?
প্রসঙ্গত, বর্তমানে টিআরপির কিছুটা ওঠাপড়া থাকলেও ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে চিরদিনই তুমি যে আমার। গত সপ্তাহেও স্লট লিডার হয়েছে ধারাবাহিকটি। এমতাবস্থায় সিরিয়াল শেষ হওয়ারও কোনও খবর নেই বলেই জানিয়েছেন নায়িকা শিরিন পাল।












