বাংলা হান্ট ডেস্ক: সিবিএসই (CBSE) বোর্ডের পরীক্ষা আসতে চলেছে এক বড় পরিবর্তন। চলতি বছর থেকে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি সিবিএসই-র দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের জন্য ‘অন-স্ক্রিন মার্কিং’ সিস্টেম বা ডিজিটাল পদ্ধতি চালু হচ্ছে। এই ব্যবস্থায় উত্তরপত্র স্ক্যান করে কম্পিউটারে শিক্ষকরা মূল্যায়ন করবেন। পাশাপাশি ডিজিটালাইজেশনের ফলে পরীক্ষার ফলপ্রকাশ আরও দ্রুত এবং স্বচ্ছ হবে।
দ্বাদশ বোর্ডের ছাত্রদের জন্য চমক! CBSE চালু করছে নতুন নিয়ম (CBSC)
সূত্রের খবর, দ্বাদশের বোর্ড পরীক্ষার আগেই বড় ঘোষণা CBSE-র, চালু হবে নতুন নিয়ম। এই পরীক্ষার আগেই বড় ঘোষণা সিবিএসই (CBSE) -র, চালু হবে নতুন নিয়ম। এরফলে সিবিএসই ২০২৬-এর দশম এবং দ্বাদশ শ্রেণির মূল পরীক্ষা শুরু হতে চলেছে ১৭ ফেব্রুয়ারি থেকে। দশম শ্রেণির পরীক্ষা শেষ হবে ১১ মার্চ এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা শেষ হবে ১০ এপ্রিল।

আরও পড়ুন: টিকিট কেটেও বিপাকে যাত্রীরা! নির্দিষ্ট লাইনে ধারাবাহিক ট্রেন বাতিলের সিদ্ধান্ত
যদিও তার আগেই ৯ ফেব্রুয়ারি সমস্ত স্কুলের প্রিন্সিপালদের কাছে পাঠানো সিবিএসই এর এক বার্তা বলা হয়েছে, মূল্যায়ন প্রক্রিয়ায় দক্ষতা এবং স্বচ্ছতা উন্নত করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বোর্ড জানিয়েছে, তারা ভারত এবং ২৬টি দেশে প্রতি বছর দশম এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা পরিচালনা করে।
এছাড়াও প্রতি বছর প্রায় ৪৬ লক্ষ শিক্ষার্থী ভর্তি হয়। এবার দ্বাদশ শ্রেণীর পরীক্ষার জন্য ডিজিটাল মূল্যায়নে রূপান্তরিত হচ্ছে। তবে ২০২৬ সালের দশম শ্রেণীর উত্তরপত্র মূল্যায়ন শিক্ষকরা বাড়িতে বসেই করতে পারবেন। পাশাপাশি স্কুলের অধ্যক্ষদের কাছে লেখা চিঠিতে, সিবিএসই বোর্ডের পরীক্ষার নিয়ামক সান্যম ভরদ্বাজ ডিজিটাল মার্কিং সিস্টেমের বেশ কয়েকটি সুবিধার কথা তুলে ধরেছেন। এরফলে যার মধ্যে রয়েছে ‘ত্রুটি দূর করা,’ ‘স্বয়ংক্রিয় সমন্বয়’, ‘ম্যানুয়াল হস্তক্ষেপ হ্রাস করা’ এবং ‘বৃহত্তর শিক্ষক অংশগ্রহণের মাধ্যমে দ্রুত মূল্যায়ন।’
তিনি জানান, নতুন ব্যবস্থা ‘পরিবহনের সময় এবং খরচ সাশ্রয়’ করবে এবং শিক্ষকদের স্কুলে থাকতে এবং নিয়মিত দায়িত্ব পালন করতে উৎসাহিত করবে। তিনি আরও বলেন, ‘পরীক্ষার ফলপ্রকাশ-পরবর্তী নম্বর যাচাইয়ের আর প্রয়োজন হবে না। পাশাপাশি, যাচাইয়ের জন্য লোকবলের প্রয়োজন কমবে, সমস্ত স্কুলকে মূল্যায়নে অবদান রাখার সুযোগ এবং বিশ্বব্যাপী সমস্ত অনুমোদিত স্কুলের শিক্ষকদের প্রদান করবে (CBSE)।’












