বাংলা হান্ট ডেস্কঃ বাংলায় বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই নিরাপত্তা নিয়ে কড়া হচ্ছে নির্বাচন কমিশন। শান্তিপূর্ণ ও অবাধ ভোট করাতে কোনও ঝুঁকি নিতে চাইছে না কমিশন। তাই প্রথম দফার ভোটের আগেই রাজ্যের বিভিন্ন জেলায় বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী (Central Force) মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোথায় কত বাহিনী থাকবে, তার বিস্তারিত তালিকাও সামনে এসেছে। আসুন জেনে নিন।
উত্তরবঙ্গে ২৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী (Central Force) মোতায়েন
২৩ এপ্রিল প্রথম দফায় রাজ্যের ১৫২টি আসনে ভোটগ্রহণ হবে। এই দফাতেই উত্তরবঙ্গের সমস্ত জেলা, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ, সবকটি আসনে ভোট হবে। পাশাপাশি মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম ও পূর্ব মেদিনীপুরেও এই দফাতেই ভোট নেওয়া হবে।
নিরাপত্তা নিশ্চিত করতে কমিশন জানিয়েছে, প্রথম দফায় মোট ২৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী (Central Force) মোতায়েন করা হচ্ছে। এর মধ্যে সবচেয়ে বেশি বাহিনী থাকছে মুর্শিদাবাদ জেলায়। উত্তরবঙ্গে দার্জিলিং জেলায় থাকবে ৬১ কোম্পানি বাহিনী, আর শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে ৪৪ কোম্পানি। কালিম্পংয়ে ২১, জলপাইগুড়িতে ৯২, আলিপুরদুয়ারে ৭৭ এবং কোচবিহারে ১৪৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাখা হচ্ছে। এছাড়া ইসলামপুর পুলিশ জেলায় ৬১, রায়গঞ্জে ৭১, দক্ষিণ দিনাজপুরে ৮৩ এবং মালদহে ১৭২ কোম্পানি বাহিনী মোতায়েন থাকবে।
মুর্শিদাবাদ জেলায় বাহিনীর (Central Force) সংখ্যা সবচেয়ে বেশি। জঙ্গিপুর পুলিশ জেলায় ৭৬ কোম্পানি এবং মুর্শিদাবাদ পুলিশ জেলায় ২৪০ কোম্পানি বাহিনী রাখা হচ্ছে। সব মিলিয়ে এই জেলায় মোট ৩১৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে।

আরও পড়ুনঃ ভোটের আগে ‘বুথ যুদ্ধ’ শুরু! বাংলায় জিততে কর্মীদের কী গোপন মন্ত্র দিলেন মোদী?
অন্যদিকে দক্ষিণবঙ্গেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পূর্ব মেদিনীপুরে ২৭৩ কোম্পানি, পশ্চিম মেদিনীপুরে ২৭১, ঝাড়গ্রামে ৭৪, বাঁকুড়ায় ১৯৩, পুরুলিয়ায় ১৫১ এবং বীরভূমে ১৭৬ কোম্পানি বাহিনী মোতায়েন থাকবে। এছাড়া আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটে ১২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী (Central Force) রাখা হচ্ছে। কমিশনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, ভোট যাতে নির্বিঘ্নে হয়, তার জন্য নিরাপত্তায় কোনও খামতি রাখা হচ্ছে না।












