কথা দিয়ে কথা রাখলেন মুখ্যমন্ত্রী! নিহত BJP কর্মীদের পরিবারের জন্য বড় ঘোষণা

Published on:

Published on:

CM Suvendu Adhikari announced Government jobs compensation for dead BJP workers family
Follow

বাংলা হান্ট ডেস্কঃ ছাব্বিশের বিধানসভা ভোটের আগে দেওয়া সকল প্রতিশ্রুতি এক এক করে পূরণ করছে বিজেপি (BJP) সরকার। ইতিমধ্যেই অন্নপূর্ণা যোজনার আবেদন ও টাকা দেওয়া শুরু হয়েছে। এবার একুশের ভোট পরবর্তী হিংসায় মৃত বিজেপি কর্মীদের পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি পূরণ করতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রবিবার এই নিয়ে বড় ঘোষণা করেন তিনি।

কথা দিয়ে কথা রাখছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)

এদিন নিউটাউনের কনভেনশন সেন্টারের সভা থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, জুন মাসেই ৩১৫ জন নিহত বিজেপি কর্মীদের পরিবারের একজন করে সদস্যকে সরকারি চাকরির নিয়োগপত্র দেওয়া হবে। সেই সঙ্গেই মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে আর্থিক সাহায্যও করা হবে। এককালীন ৫ লক্ষ টাকা করে দেওয়া হবে বলে ঘোষণা করেন তিনি।

আরও পড়ুনঃ ৩ লক্ষের ছবি থেকে ৩০ লক্ষের LIC! অভিষেক-পত্নী রুজিরার সম্পত্তির পরিমাণ কত জানেন?

একুশের বিধানসভা নির্বাচনে ব্যাপক ভোটে জয়লাভ করেছিল তৃণমূল। অন্যদিকে জয়ের মরিয়া চেষ্টা সত্ত্বেও ধরাশায়ী হয়েছিল পদ্ম শিবির। অভিযোগ, ভোটের রেজাল্ট বেরোতেই রাজ্যের নানা প্রান্তে বিজেপি কর্মীদের উপর অত্যাচার শুরু হয়। অনেকের বাড়িঘর ভেঙে দেওয়া হয়। সেই সঙ্গেই প্রায় ৩০০-এর বেশি বিজেপি কর্মীকে খুন করা হয়ে বলে অভিযোগ ওঠে।

এই ভোট পরবর্তী হিংসার জল অনেকদূর গড়িয়েছিল। তবে নিহত বিজেপি কর্মীদের পরিবারগুলি বিশেষ সুবিচার পায়নি। ছাব্বিশের বিধানসভা ভোটের প্রচার চলাকালীন তাঁদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু অধিকারী।

Suvendu Adhikari reveals name of complainant, Trinamool expels him within hours

ফলতায় দাঁড়িয়ে বলেছিলেন, রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে মৃত বিজেপি কর্মীদের পরিবারগুলিকে সরকারি চাকরি দেওয়া হবে। সেই সঙ্গেই সবরকমভাবে তাঁদের পুনর্বাসনেরও বন্দোবস্ত করা হবে। এবার সেই কথাই রাখলেন মুখ্যমন্ত্রী।

রবিবার শুভেন্দু স্পষ্ট জানান, চলতি মাসেই ভোট পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মীদের পরিবারের একজন করে সদস্যকে সরকারি চাকরির নিয়োগপত্র দেওয়া হবে। সেই সঙ্গেই দেওয়া হবে এককালীন ৫ লক্ষ টাকার আর্থিক সাহায্যও।