ম্যাচ চলাকালীন একটি গানেই বিপত্তি! RCB-র বিরুদ্ধে BCCI-র কাছে অভিযোগ জানাল CSK

Published on:

Published on:

Controversy started around this song in RCB vs CSK match.
Follow

বাংলা হান্ট ডেস্ক: IPL ২০২৬-এ চেন্নাই সুপার কিংস এবং রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB vs CSK) মধ্যেকার সম্পন্ন হওয়া ম্যাচটিকে নতুন বিতর্কের উদ্রেক ঘটেছে। এমনকি, ওই ম্যাচে একটি ঘটনার পরিপ্রেক্ষিতে BCCI-র কাছে অভিযোগ জানানো হয়েছে বলেও জানা গিয়েছে। মূলত, ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর একটি রিপোর্ট অনুযায়ী, বেঙ্গালুরুর এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে ওই ম্যাচ চলাকালীন ডিজে-র বাজানো একটি গানের বিরুদ্ধে CSK তীব্র আপত্তি জানিয়েছে।

RCB-র’ বিরুদ্ধে ম্যাচে ইডলি-সাম্বার’ গানটিকে ঘিরে ক্ষুব্ধ CSK (RCB vs CSK):

CSK একটি অভিযোগের মাধ্যমে নেটমাধ্যমে ভাইরাল হওয়া ‘ধোসা, ইডলি, সাম্বার, চাটনি’ গানটির কথা উল্লেখ করেছে। দলটি বলেছে, গানটি প্রায়শই দক্ষিণ ভারতীয়দের নিয়ে গতানুগতিক ধারণা ও মিম তৈরিতে ব্যবহৃত হয় এবং স্টেডিয়ামে এটি বাজানো অশোভন ছিল।

Controversy started around this song in RCB vs CSK match.

‘খেলোয়াড়দের অপমান করা বরদাস্ত করা হবে না।’: ইতিমধ্যেই CSK-র ম্যানেজিং ডিরেক্টর কাশী বিশ্বনাথন স্পষ্ট ভাষায় জানিয়েছেন, “ডিজের কাজ হল ঘরের দলকে সমর্থন করা, কিন্তু চিন্নাস্বামী স্টেডিয়ামে আমাদের খেলোয়াড়দের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করা হয়েছে। আমরা এই বিষয়ে তদন্তের অনুরোধ জানিয়ে BCCI-কে চিঠি লিখেছি।” ম্যানেজমেন্ট এটা নিয়েও ক্ষুব্ধ যে, চেন্নাইয়ের খেলোয়াড়রা যখন আউট হচ্ছিলেন, তখন ডিজে প্রতিপক্ষের বিষয়ে অবমাননাকর মন্তব্য করে। এই প্রসঙ্গে একজন আধিকারিক জানিয়েছেন, ‘ডিজে তার প্রতিদ্বন্দ্বীদের অপমান করতে সেখানে বসেনি।’

আরও পড়ুন: PNB-র গ্রাহকদের জন্য বড় খবর! বন্ধ হয়ে গেল এই অ্যাকাউন্টগুলি

বিতর্কের ইতিহাস: জানিয়ে রাখি যে, সংগীতশিল্পী আপ্পুর সুর করা এই গানটি দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়ায় দুই দলের সমর্থকদের মধ্যে বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে। গত বছর, RCB জিতেশ শর্মার একটি ভিডিও পোস্ট করে, যেখানে এই গানের ব্যবহার করা হয়। ওই ভিডিওটি CSK সমর্থকদের ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়। বিশ্বনাথন বলেন যে সেই ঘটনার পর তিনি ভেবেছিলেন এমন ঘটনা আর ঘটবে না, কিন্তু স্টেডিয়ামে যা ঘটেছে তা অন্যায়।

আরও পড়ুন: আজ থেকেই শুরু জনগণনা, কীভাবে ডিজিটালি করবেন তথ্য জমা?

সর্বশেষ পয়েন্ট টেবিলের অবস্থা: মাঠের বাইরে যখন বিতর্ক তুঙ্গে, তখন এই দুই দল IPL ২০২৬-এ পয়েন্ট টেবিলে কোথায় দাঁড়িয়ে রয়েছে তা একবার দেখে নেওয়া যাক। লখনউ সুপার জায়ান্টসকে পরাজিত করে RCB এখন পয়েন্ট টেবিলের এক নম্বর স্থানে রয়েছে। অন্যদিকে, CSK ৫ টি ম্যাচ থেকে মাত্র ৪ পয়েন্ট নিয়ে বর্তমানে অষ্টম স্থানে রয়েছে। এদিকে, BCCI-এর একজন আধিকারিক নিশ্চিত করেছেন যে তাঁরা ইতিমধ্যেই অভিযোগটি পেয়েছেন এবং গভর্নিং কাউন্সিল বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করছে।