Durga Puja 2026 Live Updates

আলু সিদ্ধ করার সময় এই ভুল করছেন না তো? রইল ৫টি জরুরি টোটকা

Published on:

Published on:

Cooking Tips avoid these 5 mistakes when boiling potatoes
Follow

বাংলা হান্ট ডেস্ক: আলু খেতে ভালোবাসে না এমন মানুষ খুব কম আছে। পাশাপাশি আলু প্রতিটা খাবারে দেওয়া হয়। তবে যখন তাড়াহুড়ো থাকে তখন মানুষ আলুসেদ্ধ ও ভাত খেতে পছন্দ করেন। অথবা অনেক সময় সেদ্ধো আলু মাখা হয়‌। এবার যখন আপনি সেদ্ধো করা আলু কাটতে জানি তখন অনেক সময় বেশি সেদ্ধ হয়ে গেলে ঠিক মতন কাটা যায় না। প্রতিবেদনে রইল অতিরিক্ত আলু সিদ্ধ হয়ে গেলে কি করবেন তার ঘরোয়া টোটকা (Cooking Tips)।

আলু সেদ্ধ করার সময় এই ৫ ভুল এড়িয়ে চলুন (Cooking Tips)

১) সব সময় মাথায় রাখবেন যখন আলু সিদ্ধ করবেন তখন যাতে অতিরিক্ত জল ব্যবহার করা হয়। কারণ অনেকে পাত্রে জল দিয়ে আলু সিদ্ধ করেন এতে আলু অতিরিক্ত সেদ্ধ হয়ে যায় (Cooking Tips)।

Cooking Tips avoid these 5 mistakes when boiling potatoes

আরও পড়ুন: ঘরোয়া উপকরণেই বানান মনমোহিনী চিংড়ি, পোলাওয়ের সঙ্গে হবে জমজমাট ভোজ

২) জল ফোটার পরে আলু মেশানোর ভুল করবেন না। ঠান্ডা জলে আলু দিয়ে আঁচে বসান। এতে আলুর বাইরের এবং ভিতরের অংশ সমান ভাবে সিদ্ধ হয়।

৩) ছোট আলু ১৫-২০ মিনিট, মাঝারি আলু ২০-২৫ মিনিট এবং বড় আলু ২৫-৩৫ মিনিট সিদ্ধ করা উচিত।

৪) আলু সিদ্ধ করার সময়ে জলে এক চামচ নুন মিশিয়ে দিন। নুন আলুর বাইরের আস্তরণকে শক্ত রাখে।

৫) আলু সিদ্ধ হওয়ার পরে সেটা সঙ্গে সঙ্গে তুলে নিন। গরম জলের মধ্যে রেখে দেবেন না (Cooking Tips)।