বাংলা হান্ট ডেস্ক: শুনলে হয়তো অবাক হবেন, তবে অবাক হওয়ার মতন বিষয়টা নয়। কারণ আজকাল বাজারে প্লাস্টিকের চাল এসেছে। শুধুমাত্র চাল নয় আজকাল বাজারে অধিকাংশ জিনিস পাওয়া যায় ভেজাল। তাই আজকের প্রতিবেদনে রইল আপনি বাড়িতে যে চাল সেদ্ধ করে খাচ্ছেন তার মধ্যে ভেজাল রয়েছে কিনা তা চিনবেন কিভাবে তার জরুরী টিপস। জেনে নিন কিভাবে চাল আসল নাকি নকল তা যাচাই করবেন (Cooking Tips)।
প্লাস্টিকের চাল খেয়ে অসুস্থতার ঝুঁকি বাড়ছে,কীভাবে চেনবেন জানুন (Cooking Tips)
আসল নাকি নকল চাল চেনা, সত্যি কথা বলতে খুব কঠিন কাজ। তবে বেশ কিছু নিয়ম মানলে আপনি সহজেই এদিকে যাচাই করতে পারবেন। আজকে প্রতিবেদনে সেই বিষয়ে বিস্তারিতভাবে জানানো হল (Cooking Tips)।

আরও পড়ুন: CBSE’র বড় ঘোষণা! দ্বাদশের বোর্ড পরীক্ষার আগে কার্যকর হচ্ছে নতুন নিয়ম, জানুন বিস্তারিত
১) এক বাটি জল নিন। এরপর তার মধ্যে এক মুঠো শুকনো চাল ফেলে দিন। প্লাস্টিকের চাল হলে তা জলের ওপরে ভেসে উঠবে। আর যদি জলের মধ্যে ডোবা থাকে তাহলে সেটি খাঁটি চাল হবে।
২) আগুনে পুড়িয়ে যাচাই করতে পারেন আপনি যে চাল খাচ্ছেন সেটি আসল কিনা। কারণ চাল আগুনে সরাসরি পোড়ালে দেখবেন স্টার্চ পোড়ানোর মতন গন্ধব বেরোবে। অপরদিকে চালটি কালো হয়ে যাবে। কিন্তু প্লাস্টিকের চাল হলে তার সহজেই গলে যাবে।
৩) বাড়িতে নুন তেল ছাড়াই চাল সিদ্ধ করুন। এরপর সিদ্ধর পর ভাত হাত দিয়ে চটকে দেখুন। যদি চালটা রাবারের মতন হয় তাহলে সেটি নকল। অপরদিকে আসল চাল হলে আপনি সহজেই মাখতে পারবেন পাশাপাশি ভাতের মন্ডল নরম হবে (Cooking Tips)।












