বাংলা হান্ট ডেস্ক: সারা সপ্তাহ কর্মব্যস্ততায় কাটানোর পর সপ্তাহান্তেই একটু জিরোনোর সময় পাওয়া যায়। নিজেদের সময় দেওয়া, পরিবারকে সময় দেওয়ার সঙ্গে সঙ্গে চলে জমিয়ে খাওয়া দাওয়া (Cooking Tips)। তার উপর সপ্তাহ শেষে মানেই অনেক বাটিতে মাটন রান্না করা। এবার রবিবাসরীয় দুপুরে পারফেক্ট পাঁঠার মাংস রান্নার জন্য কতটা পেঁয়াজ ও রসুন দরকার হবে জানুন।
১ কেজি মটনের জন্য কতটা পেঁয়াজ-আদা-রসুন জানুন (Cooking Tips)
বাড়িতে হঠাৎ অতিথি এসে পড়লেই হয় সমস্যা। ১ কেজি মাটনের ক্ষেত্রে কতটা পেঁয়াজ রসুন দিতে হবে তা বুঝতে পারেন না দক্ষ রাঁধুনিরাও। আর পরিমাপের গণ্ডগোল হলে নষ্ট হয়ে যেতে পারে পুরো রান্নাটাই (Cooking Tips)।

আরও পড়ুন: শহরবাসীর নিরাপত্তায় বড় পদক্ষেপ, কলকাতা-জুড়ে বসবে CCTV, নজরদারিতে কড়া প্রশাসন
পেঁয়াজ রসুন কম হলে রান্নার স্বাদটাই নষ্ট হয়ে যেতে পারে। যদি সঠিক পরিমাণে সবকিছু দেওয়া হয় তবে মশলা হবে সঠিক। মাংস রান্নার রঙ স্বাদ দুটোই খুলবে। এক কেজি মাটন কীভাবে রাঁধলে স্বাদ হবে, জেনে রাখুন সঠিক রেসিপি।প্রথমে মাংস ভালো করে ধুয়ে নুন, হলুদ মাখিয়ে রাখতে হবে।
এর মধ্যে দিতে হবে পেঁয়াজ কুচি, আদা এবং রসুন বাটা। ভালো করে ম্যারিনেট করে দু তিন ঘন্টা রেখে দিতে হবে। এক কেজি মাটন হলে দই দিতে হবে ৩-৪ টেবিল চামচ। ১ কেজি মাটনের ক্ষেত্রে পেঁয়াজ লাগে প্রায় ১০০ গ্রাম। আর যদি বেশি মশলাদার রান্না হয় তবে দিতে হবে ১৫০ গ্রাম।
এছাড়াও ১ কেজি মাটনের ক্ষেত্রে ১ টেবিল চামচ আদা বাটা, ১ টেবিল চামচ রসুন বাটা, ১ টেবিল চামচ করে জিরে, ধনে এবং গরম মশলা গুঁড়ো দিতে হবে। মশলা ঘন করতে সঙ্গে দিতে হবে ২-৩ টি টমেটো। এইভাবে রান্না করলেই পাবেন পারফেক্ট মাটন কারি (Cooking Tips)।












