পারফেক্ট মাছ ভাজা চান? বাইরে ক্রিস্পি, ভিতরে সফট রাখতে এই ঘরোয়া টিপস মেনে চলুন

Published on:

Published on:

Cooking Tips keep these tips in mind before frying fish
Follow

বাংলা হান্ট ডেস্ক: কথাতেই রয়েছে মাছে ভাতে বাঙালি। দুপুর বেলা ডালভাতের সঙ্গে গরম গরম মাছ ভাজা হলে এক থালা ভাত নিমেষে উঠে যায়। তবে ঝাল ও ঝোল এর মাছ যেমনই হোক না কেন। মাছ ভাজা খেতে গেলে তখন ঠিকঠাক ভাবে না করলে স্বাদ সেই ভাবে পাওয়া যায় না। তাই আজকে প্রতিবেদনে রইল আপনি অল্প তেল দিয়েও কিভাবে পারফেক্ট মুচমুচে মাছ ভাজা করতে পারবেন তার কিছু ঘরোয়া টিপস (Cooking Tips)।

বাইরে ক্রাঞ্চি, ভিতরে রসালো! মাছ ভাজার আগে এই টিপস গুলো মাথায় রাখুন (Cooking Tips)

মাছ ভাজার ওপর রান্নার স্বাদ বরাবর নির্ভর করে। বহু রন্ধনশিল্পী বলেছেন, বিভিন্ন রকম মাছের ভাজা বিভিন্ন রকমের হতে হয়। তাই রান্না করার সময় একদিকে যেমন মশলার কথা মাথায় রাখতে হয়। তেমনি ঠিক কতটা মাছ ভাজলে খেতে সুস্বাদু হবে পাশাপাশি পোস্টগুলো বজায় থাকবে তাও মাথায় রেখে রান্না করতে হয় (Cooking Tips)।

Cooking Tips keep these tips in mind before frying fish

আরও পড়ুন: শহরের কোলাহল ছেড়ে উত্তরবঙ্গ ঘোরার পরিকল্পনা করছেন? তাহলে ঘুরে আসুন দারা হিল

আপনি যদি বাড়িতে রুই,কাতলা, ইলিশ মাছ ভাজেন তাহলে সেই ক্ষেত্রে ছাকা তেলে মাছ ভাজলে মাছের পুষ্টিগুণ নষ্ট হয়ে যাবে। এর বদলে কম তেলে ননস্টিক তাওয়ার মধ্যে মাছ ভাজতে চেষ্টা করুন।

কম তেলে মাছ ভাজলে অনেক সময় একটা আঁশতে গন্ধ থাকে। এই গন্ধ দূর করার জন্য, কাঁচা মাছে মশলা দেওয়ার পাশাপাশি পাতিলেবল রস দিয়ে দিন। এতে ওই গন্ধ নষ্ট হয়ে যাবে।

রুই, কাতলা, পমফ্রেট, ভোলা, ভেটকি— যে কোনও মাছই এই কায়দায় ভাজা যায়। মশলা মাখানো মাছের উপর সুজি বা বেসন অল্প করে ছড়িয়ে দিয়ে হাতের সাহায্যে মাখিয়ে উল্টে-পাল্টে ভেজে নিতে পারেন। মাছ ভাজাই হয়ে উঠবে দারুণ স্বাদের।

এছাড়াও গোটা মাছ ভাজার সময় ছুরির সাহায্যে মাছের গায়ে গভীর ভাবে চিরে দিন। তার ভিতরেও মশলা ভরুন। মশলা দিয়ে মাছ ভাজলে এই কৌশলে ভরে দিন (Cooking Tips)।