শহরের কোলাহল ছেড়ে উত্তরবঙ্গ ঘোরার পরিকল্পনা করছেন? তাহলে ঘুরে আসুন দারা হিল

Published on:

Published on:

Travel near Kalimpong there is a paradise called Dara Hill
Follow

বাংলা হান্ট ডেস্ক: সামনেই আছে গরমকাল। এই সময় মানুষ নানান জাগা ঘুরতে (Travel) যাওয়ার পরিকল্পনা করে থাকেন। আপনিও যদি ঘুরতে যাবার পরিকল্পনা করেন, পাশাপাশি ঘুরতে যাবার জন্য যদি প্রাকৃতিক পরিবেশ খুঁজে থাকেন তাহলে যেতে পারেন কালিম্পং এর কাছে স্বল্প পরিচিত গ্রাম দারা হিল। এখানে গেলে আপনি এক নিমেষে ভুলে যাবেন শহরের কোলাহল। বরং পাবেন এখানে শান্ত প্রাকৃতিক পরিবেশ।

কালিম্পং এর কাছেই রয়েছে এক স্বর্গসমগ্রাম দারা হিল (Travel)

দারা হিল মূলত কালিম্পং শহরের একটি ভিউ পয়েন্ট। এখান থেকে আপনি তিস্তা নদী, পাহাড়ি গ্রাম ও আকাশ পরিস্কার থাকলে কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য দেখতে পাবেন। পাশাপাশি এখানে বেশ কয়েকটা বৌদ্ধ মন্দিরও রয়েছে। যেখানে বসে থাকলে আপনি মনকে শান্তি দিতে পারবেন (Travel)।

Travel near Kalimpong there is a paradise called Dara Hill

আরও পড়ুন: যাত্রীদের জন্য দুঃসংবাদ! আদ্রায় ট্রেন পরিষেবা ব্যাহত, সপ্তাহজুড়ে বাতিল একাধিক মেমু

এখানে যেতে হলে প্রথমে আপনাকে কালিম্পং আসতে হবে। যার জন্য শিয়ালদহ থেকে নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে অথবা বাগডোগরা বিমানবন্দর থেকে সোজা গাড়ি ভাড়া নিয়ে তিন ঘন্টার পথ অতিক্রম করলে পৌঁছিয়ে যাবেন দারা হিল।

এখানে আসলে পরে আপনি দেখতে পাবেন ভিউ পয়েন্ট। পাশাপাশি এখানকার সূর্যোদয় ও সূর্যাস্ত দুটোই দেখার মতন। তাছাড়া এখানে রয়েছে বিখ্যাত দালাইলামা প্রতিষ্ঠিত ফোদাং মনাস্ট্রি। এছাড়াও যারা ফটোগ্রাফি করতে পছন্দ করেন তাদের জন্য একেবারে উপযুক্ত জায়গা এটি।

পাশাপাশি যারা ভিড়ভাট্টা এড়িয়ে শান্ত পাহাড়ি পরিবেশ খুঁজছেন, তাদের জন্য একেবারেই উপযুক্ত জায়গা। এখানে আসলে আপনি পর্যটকদের ভিড় তেমনভাবেই দেখতে পাবেন না। পাশাপাশি এখানে থাকার জন্য রয়েছে বেশ কয়েকটি হোমস্টে (Travel)।