যাত্রীদের জন্য দুঃসংবাদ! আদ্রায় ট্রেন পরিষেবা ব্যাহত, সপ্তাহজুড়ে বাতিল একাধিক মেমু

Published on:

Published on:

Indian Railways many trains cancelled in Adra division for 7 days due to major problems
Follow

বাংলা হান্ট ডেস্ক: ফের আদ্রা ডিভিশনের যাত্রীদের জন্য রয়েছে দুঃসংবাদ। কারণ দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনে আগামী এক সপ্তাহ ধরে রক্ষণাবেক্ষণ ও বিভাগীয় কাজ চলার কারণে আবারও রেল পরিষেবায় ব্যাপক প্রভাব পড়তে চলেছে। যার ফলে ভোগান্তির শিকার হতে চলেছেন নিত্যযাত্রীরা। পাশাপাশি বেশ কয়েকটি ট্রেন নির্ধারিত সময়ের তুলনায় দেরিতে চলবে। এছাড়াও কিছু ট্রেনের যাত্রা পথ সংক্ষিপ্ত করা হয়েছে (Indian Railways)।

রেলের বড় সমস্যায় আদ্রা ডিভিশন ৭ দিন ধরে বাতিল বহু ট্রেন (Indian Railways)

সূত্রের খবর, ২৩ মার্চ ও আগামী ২৭ ও ২৯ মার্চ বাতিল থাকবে ৬৮০৯০/৬৮০৮৯ আদ্রা-মেদনীপুর-আদ্রা মেমু প্যাসেঞ্জার। আগামী ২৪, ২৬, ২৭, ২৮ ও ২৯ মার্চ বাতিল থাকবে ৬৮০৭৯/৬৮০৮০ ভজুডিহি-চন্দ্রপুরা-ভজুডিহি মেমু প্যাসেঞ্জার (Indian Railways)।

Indian Railways many trains cancelled in Adra division for 7 days due to major problems

আরও পড়ুন: যুবসাথীর টাকা আটকে? আবেদন ঠিক আছে কি না চেক করার উপায় জানুন

এছাড়াও যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে টাটানগর–আসানসোল–বারাভূম মেমু প্যাসেঞ্জারের। ২৪ মার্চ আদ্রায় আংশিকভাবে সমাপ্ত/সূচিত হবে। এই সময়ে আদ্রা–আসানসোল–আদ্রা অংশে ট্রেন পরিষেবা বাতিল থাকবে।

রেলের এই সিদ্ধান্তে নিত্যযাত্রীরা চরম দুর্ভোগের মুখে পড়ছেন। আদ্রা ডিভিশনের রেলপথে যাতায়াত করা হাজার হাজার যাত্রীর জন্য এই সাপ্তাহিক পরিবর্তন বড়সড় সমস্যা তৈরি করতে চলেছে।

তবে যাতায়াত পরিষেবা উন্নত করার জন্য এই কাজগুলো করা হচ্ছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। এছাড়াও যাত্রীরা যাতে ভবিষ্যতে স্বাচ্ছন্দ ভাবে যাতায়াত করতে পারেন এই বিষয় মাথায় রেখে কাজগুলো করা হচ্ছে (Indian Railways)।