যুবসাথীর টাকা আটকে? আবেদন ঠিক আছে কি না চেক করার উপায় জানুন

Published on:

Published on:

Yuva Sathi money why getting stuck what is the reason for the payment failure
Follow

বাংলা হান্ট ডেস্ক: রাজ্যের যুবক-যুবতীদের আর্থিকভাবে একটু সাহায্য করার জন্য চালু হয়েছে ‘যুবসাথী’ প্রকল্প (Yuva Sathi)। তবে এই প্রকল্পে টাকা পাওয়ার নিয়ম নিয়ে অনেকের মধ্যেই এখনও কিছু প্রশ্ন রয়েছে। বিশেষ করে অনুদানের টাকা ঠিক কোন ধরনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে, তা নিয়ে অনেকেই দ্বিধায় আছেন। আজকের প্রতিবেদনে এই যুব সাথী প্রকল্পের টাকা নিয়ে সকল তথ্য বিস্তারিতভাবে জানানো হল।

‘যুবসাথীর’ আবেদনের ভুল যাচাই করুন এইভাবে (Yuva Sathi)

রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য এই ভাতা চালু করেছে তৃণমূল সরকার। এই স্কিমের আওতায় বহু যুবক যুবতী ইতিমধ্যে ১৫০০ টাকা করে পেয়েছেন। আবার অনেকে সেই টাকার অপেক্ষায় রয়েছেন। এবার এই টাকার অপেক্ষায় থাকায় যথারীতি নানান প্রশ্নের সূচনা তৈরি করছেন। কারণ অনেকের মনেই এই প্রশ্ন উঠছে, আসলেও সেই টাকা তারা পাবেন কিনা। অথবা তারা বুঝে উঠতে পারছেন না কি সমস্যার কারণে এখনো টাকা ঢোকেনি তাদের অ্যাকাউন্টে। আপনিও যদি এই একই সমস্যার সম্মুখীন হন তাহলে বিস্তারিত প্রতিবেদনটি পড়ুন (Yuva Sathi)।

Yuva Sathi application errors how to check

আরও পড়ুন: গ্যাসের সংকটের মাঝে সপ্তাহের শুরুতে কমল সোনার দাম, জানুন আজকের লেটেস্ট রেট

আপনার অ্যাকাউন্টে যুব সাথীর টাকা ক্রেডিট নাও হতে পারে। প্রথমত আপনার ব্যাঙ্কের সমস্যার কারণে আপনি এই সমস্যার সম্মুখীন হতে পারেন। বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে গ্রাহকদের কেওয়াইসি আপডেট করা নেই। যার কারণবশত লেনদেনের সমস্যা দেখা দিচ্ছে। তাছাড়া কিভাবে এই স্ট্যাটাস চেক করবেন তার নিম্নলিখিত আলোচনা করা হল।

কীভাবে আপনার আবেদনের স্ট্যাটাস চেক করবেন?

প্রথমে yubasathi.wb.gov.in ওয়েবসাইটে যেতে হবে।‘আবেদনের অবস্থা দেখুন’ অপশন নির্বাচন করতে হবে। আবেদন নম্বর বা রেজিস্টার মোবাইল নম্বর দিতে হবে। এরপর সিকিউরিটি কোড পূরণ করে সাবমিট করতে হবে। এরপর স্ক্রিনে দেখা যাবে আবেদন গৃহীত হয়েছে কি না, নথি যাচাই চলছে, অনুমোদিত নাকি বাতিল হয়েছে।

যদি আবেদনপত্রে ভুল থাকলে কী করবেন?

যাঁদের আবেদনপত্রে কোনো ভুল রয়েছে বা আবেদন বাতিল হয়েছে, তাঁদের জন্যও রয়েছে সুযোগ। ভোটের আবহ শেষ হলে পুনরায় তারা সংশোধনের সুযোগ দেওয়া হবে বলে জানা গিয়েছে। তাই যারা এখনো টাকা পাননি অথবা আবেদনে কোন ভুল রয়েছে তাদেরকে অহেতুক চিন্তা না নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে (Yuva Sathi)।