গ্যাসের সংকটের মাঝে সপ্তাহের শুরুতে কমল সোনার দাম, জানুন আজকের লেটেস্ট রেট

Published on:

Published on:

Gold Price
Follow

বাংলা হান্ট ডেস্ক: মার্চের শেষ সপ্তাহে কমল সোনার দাম। এর ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন মধ্যবিত্তরা। যদিও মধ্যপ্রাচ্যের যুদ্ধের ফলে বর্তমানে গ্যাসের সংকট রয়েছে দেশজুড়ে। এর মধ্যে সোনার দাম কমায় কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন স্বর্ণ ব্যবসায়ী থেকে শুরু করে মধ্যবিত্তরা। এই মুহূর্তে আপনি যদি গহনা কেনার পরিকল্পনা করেন তাহলে দেখে নিন আজকের লেটেস্ট রেট (Gold Price)।

সপ্তাহের শুরুতে কমল সোনার দাম, জানুন আজকের রেট (Gold Price)

মার্চ মাসের শেষ সপ্তাহের প্রথম দিনে ফের কমল সোনার দাম। বাংলার বাজারে সোনার অনেকটা সস্তা হয়েছে সোনা। এক ভরিতে বেশ অনেকটাই পতন এসেছে দামে। যদিও রুপোর দামে সেইভাবে পতন হয়নি। উল্লেখ্য, হলুদ ধাতু মধ্যবিত্তদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধুমাত্র যে গয়না হিসেবে সোনাকে দেখা হয় তা কিন্তু নয়। ভবিষ্যতের সঞ্চয় হিসেবেও অনেকে সোনা কিনে রাখেন। দেখে নিন আজকের লেটেস্ট রেট (Gold Price)।

Gold Price drop at the beginning of the week know today's rate

আরও পড়ুন: মেলেনি স্ট্রেচার! হাঁটতে গিয়ে রোগীর মৃত্যুর অভিযোগ, আর জি করে ফের চরম অব্যবস্থা

কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ২৮ হাজার ৩৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৪০ হাজার ২০ টাকা। দিল্লিতে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ২৮ হাজার ৫০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৪০ হাজার ১৭০ টাকা।

মুম্বইয়ে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ২৮ হাজার ৩৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৪০ হাজার ২০ টাকা। আহমেদাবাদে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ২৮ হাজার ৪০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৪০ হাজার ৭০ টাকা। পুনেতে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ২৮ হাজার ৩৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৪০ হাজার ২০ টাকা।

জয়পুরে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ২৮ হাজার ৫০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৪০ হাজার ১৭০ টাকা। বেঙ্গালুরুতে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ২৮ হাজার ৩৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৪০ হাজার ২০ টাকা।

সোনার দাম (Gold Price) কমায়, স্বর্ণ শিল্প বাঁচাও কমিটির ওয়ার্কিং প্রেসিডেন্ট সমর দে জানান, বর্তমানে সোনার দাম কিছুটা কমলেও, আগামী দিনে আবারও সোনার দাম বাড়তে পারে।এমনকি, সোনার দাম বর্তমানে কম থাকায় আগামী দিনে বাড়তে পারার আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, সোনার দাম কমার ফলে যারা ইতিমধ্যে সোনা কিনে ফেলেছেন তাদের আশঙ্কা করার কিছু নেই। কিন্তু যারা কিনবেন ভাবছেন, তাদের অপেক্ষা না করার পরামর্শ দিয়েছেন তাঁরা।