খাস্তা না হয়ে নরম হয়ে যাচ্ছে মাছ? এই ট্রিক জানলে একেবারে মুচমুচে হবে

Published on:

Published on:

Cooking Tips learn easy tips for frying crispy fish
Follow

বাংলা হান্ট ডেস্ক: কথাতেই আছে মাছে ভাতে বাঙালি। তাছাড়া ডাল, ভাতের সঙ্গে গরম মাছ ভাজা হলেই এক থালা ভাত নিমেষেএসে উঠে যায়। তবে অনেক সময় দেখা যায় মাছ ভাজতে গেলে কিছুক্ষণ পর সেই মাছ নেতিয়ে পড়ে। সেই রকম আর ভাব থাকে না। তবে আজকের প্রতিবেদনা রইল আপনি বাড়িতে যখন মাছ ভাজবেন তখন কিভাবে ভাঁজলে আপনার ভাজা মাছ দীর্ঘক্ষণ মুচমুচে থাকবে (Cooking Tips)।

মুচমুচে মাছ ভাজার সহজ টিপস জানুন (Cooking Tips)

প্রথমত রন্ধন শিল্পীদের মতে মাছ ভাজার ওপর নির্ভর করে রান্নার স্বাদ। তাদের মতে কোন মাছ কতটা ভাজতে হবে তা সবার আগে মাথায় রাখা উচিত। অতিরিক্ত মাছ ভেজে ফেললে অথবা কম ভাজলে চলবে না। পাশাপাশি মশলার গুণে বহু সময় মাছ ভাজার স্বাদ দারুণ হয়ে ওঠে। তাই সব সময় যে ছাঁকা তেলে মাছ ভাজতে হবে তার কোন মানে নেই। জেনে নিন কিভাবে মাছ ভাজলে দীর্ঘক্ষণ মুচমুচে ভাব থাকবে (Cooking Tips)।

Cooking Tips learn easy tips for frying crispy fish

আরও পড়ুন: ভোটার কার্ড পেতে আর দেরি নয়, অনলাইনে এভাবে ডাউনলোড করুন মাত্র ৫ মিনিটে

১) পুষ্টিবিদেদের মতে মাছ রান্না করা দরকার কম তেলে, কম আঁচে। ননস্টিক তাওয়ায় অল্প তেল ব্রাশ করে আঁচ কমিয়ে সময় নিয়ে ভাজলে, মাছের পু্ষ্টিগুণ বজায় রাখা সম্ভব।

২)পমফ্রেট, ভোলা এই ধরনের মাছের নিজস্ব গন্ধও বেশ কড়া। অনেকেরই সেই আঁশটে গন্ধ অপছন্দ। উপায় হল মশলার মিশেল। মাছে নুন-হলুদ মাখানোর সময় পাতিলেবুর রস মিশিয়ে দিলে আঁশটে গন্ধ চলে যায়। এয়ার ফ্রায়ারও ব্যবহার করা যায়।

৩) রুই, কাতলা, পমফ্রেট, ভোলা, ভেটকি— যে কোনও মাছই এই কায়দায় ভাজা যায়। মশলা মাখানো মাছের উপর সুজি বা বেসন অল্প করে ছড়িয়ে দিয়ে হাতের সাহায্যে মাখিয়ে উল্টে-পাল্টে ভেজে নিতে পারেন। এর ফলে এটি খেতেও ভালো লাগবে (Cooking Tips)।