বাজার থেকে কেনা চা পাতায় ভেজাল আছে কি না, কয়েক মিনিটেই বুঝবেন এই পরীক্ষায়

Published on:

Published on:

Cooking Tips learn easy ways to identify adulterated tea leaves
Follow

বাংলা হান্ট ডেস্ক: ঘুম থেকে উঠেই এক কাপ গরম চা চুমুক না দিলেই নয়। বাগান থেকে তোলার চা পাতার গন্ধে মনটা ফুরফুর হয়ে ওঠে। তবে স্বাস্থ্য সচেতন মানুষ এখন দুধ ও চিনি ছাড়া চা খেতেই বেশি পছন্দ করেন। আর সেই ক্ষেত্রে চায়ের ভালো মান হওয়া একান্তই প্রয়োজন।

তবে দাম দিয়ে চা-পাতা কেনার পরও যদি আপনি সেই পানি হতে সেরকম স্বাদ না পেয়ে থাকেন তাহলে আর চা খেয়ে সেরকম মজা পাওয়া যায় না। তাই বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে চায়ের পাতার মধ্যে নানান রকমের কেমিক্যাল জিনিস মেশানো হয়। যার ফলে চা এর রং বা স্বাদ পাল্টে যায়। বাড়িতে কিভাবে চা পরীক্ষা করবেন তার আজকের প্রতিবেদনে রইল (Cooking Tips)।

ভেজাল চা পাতা চেনার সহজ উপায় শিখে নিন (Cooking Tips)

১) প্রথমে একটি ব্লটিং পেপারে কিছুটা চায়ের গুঁড়ো ঢালুন। সেই গুঁড়ো চায়ের উপর সামান্য জল ছিটিয়ে দিন। ভেজাল চা কাগজের উপর কালো বা খয়েরি রঙের দাগ ফেলবে, কিন্তু চা খাঁটি হলে কাগজের উপর কোনও দাগ পড়বে না (Cooking Tips)।

Cooking Tips learn easy ways to identify adulterated tea leaves

আরও পড়ুন: আয়ুষ্মান ভারত হেলথ কার্ডের আবেদন প্রক্রিয়া, কী কী তথ্য লাগবে জানুন

২)চায়ের লিকার তৈরি পরে, ছাঁকনিতে যে চা পাতা আটকে যাবে সেগুলি তুলে নিয়ে দেখুন। খাঁটি চা হলে পাতাগুলি সহজে ছিঁড়বে না, রঙও উজ্জ্বল ও গাঢ় থাকবে। যদি ভেজাল মেশানো থাকে, তা হলে ভেজাল চা পাতার রং ফ্যাকাসে হয়ে যাবে।

৩) কটি কাচের পাত্রে চায়ের গুঁড়ো নিন। এ বার ছোট চুম্বক নিয়ে ধীরে ধীরে চায়ের উপর ঘোরাতে থাকুন। চা খাঁটি হলে চুম্বকে কিছু লাগবে না। কিন্তু গুঁড়ো চায়ে লৌহচূর্ণ মেশানো থাকলে, তা চুম্বকের গায়ে আটকে যাবে (Cooking Tips)।