লুচি ভাজার সময় তেল বেশি লাগছে? এই টিপস মানলেই পাবেন পারফেক্ট ফলাফল

Published on:

Published on:

Cooking Tips learn the easy way to cook fulko luchi without hassle with less oil
Follow

বাংলা হান্ট ডেস্ক: লুচি খেতে ভালোবাসেন না এমন মানুষ আপনি খুবই কম পাবেন। তবে ডুব তেলে লুচি ভেজে খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। কারণ এতে ক্যালরি বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। কিন্তু আপনার যদি ফুলকো লুচি খাওয়ার ইচ্ছে থাকে, তাহলে কিভাবে কম তেলেও আপনি বানাতে পারবেন ফুলকো লুচি তার কিছু টিপস রইল আজকের প্রতিবেদনে (Cooking Tips)।

ঝামেলা ছাড়াই ফুলকো লুচি, কম তেলে রান্নার সহজ উপায় জানুন (Cooking Tips)

লুচি ভাজার সময় বেশ কিছু উপায় মেনে চললে আপনি সহজে কম তেলে লুচি ভাত দিতে পারবেন। পাশাপাশি অতিরিক্ত তেল শুষে নেবে না আপনার ভেজে তোলা লুচি গুলো। তাছাড়াও স্বাদে কোন বদল আসবে না। এর জন্য প্রথমে ময়দা মাখার সময় তাতে সামান্য ঘি দিতে পারেন। এতে যেমন একদিকে লুচির নরম হবে। অপরদিকে লুচি ভাজার সময় তা ফেটে যাবে না (Cooking Tips)।

Cooking Tips learn the easy way to cook fulko luchi without hassle with less oil

আরও পড়ুন: নিত্যযাত্রীদের জন্য সুখবর! শিয়ালদহ ডিভিশনে চালু হচ্ছে নতুন লোকাল ট্রেন, জানুন টাইমটেবিল

ময়দা মাখার সঙ্গে সঙ্গে কখনোই লুচি ভাজা উচিত নয়। ময়দা মেখে রাখার পর কিছুক্ষণ সেটিকে কাপড় দিয়ে ঢেকে রাখা উচিত। এতে লুচি গুলো একদিকে যেমন নরম হয়। অপরদিকে সেইগুলো ভাবতে গেলে অনেকটা পরিমাণ কম তেল নেয়।

পাশাপাশি লুচি ভাজার আগে তেলের মধ্যে এক চিমটে নুন ও বেকিং সোডা মিশিয়ে নিতে পারেন। এতে আটা অথবা ময়দার মধ্যে তেল শোষণ খুব বেশি হবে না। যার ফলে আপনি কম তেলেই লুচি ভাজতে পারবেন সহজে।

তাছাড়া লুচি ভাজার সময় গরম তেলে ব্রেকিং সোডা দিয়ে দিলে বুদ্বুদ লুচির মধ্যে ছোট ছোট ফাঁপা জায়গা তৈরি করে দেয়, যা তেল প্রবেশে বাধা সৃষ্টি করে। এর ফলে আপনি কম তেলে সহজভাবে নরম ও মুচমুচের লুচি সহজেই বানাতে পারবেন (Cooking Tips)।v