নিত্যযাত্রীদের জন্য সুখবর! শিয়ালদহ ডিভিশনে চালু হচ্ছে নতুন লোকাল ট্রেন, জানুন টাইমটেবিল

Published on:

Published on:

Indian Railways services are increasing in Sealdah division several new local trains are started
Follow

বাংলা হান্ট ডেস্ক: এবার নিত্যযাত্রীদের জন্য রয়েছে সুখবর। পূর্ব রেলের তরফ থেকে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে শিয়ালদহ ডিভিশন থেকে একাধিক নতুন ট্রেন পরিষেবা চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে (Indian Railways)। এই অতিরিক্ত ট্রেনের ফলে যাত্রীরা সুস্থভাবে যাতায়াত করতে পারবেন। এই ঘোষণা হওয়ার পর থেকে যাত্রীরা যথেষ্ট সন্তুষ্ট হয়েছে বলেও মনে করা হচ্ছে।

শিয়ালদহ ডিভিশনে বাড়ছে ট্রেন পরিষেবা, শুরু একাধিক নতুন লোকাল (Indian Railways)

গণপরিবহনের অন্যতম মাধ্যম হল ট্রেন। এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য মানুষ ট্রেনের ওপর ভরসা করে থাকেন। এবার যাত্রীদের কথা মাথায় রেখে পূর্ব রেলের তরফ থেকে শিয়ালদহ ডিভিশনে একাধিক নতুন পরিষেবা চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে (Indian Railways)।

Indian Railways services are increasing in Sealdah division several new local trains are started

আরও পড়ুন: সপ্তাহ শেষে একঘেয়ে পদ না খেয়ে, স্বাদ বদল করতে বানিয়ে ফেলুন মা-ঠাকুমাদের হাতের বোয়াল মাছের ঝাল

যেখানে গেদের সঙ্গে যোগাযোগ আরও উন্নত করাই মূল উদ্দেশ্য। জানা যায় সোমবার থেকে শিয়ালদহ ডিভিশনে অস্থায়ী এবং পরীক্ষামূলকভাবে অতিরিক্ত এই ট্রেন পরিষেবা চালু করা হবে।

দেখে নিন সেই অতিরিক্ত ট্রেমের সময়সূচি গুলি:

শিয়ালদহ–ব্যারাকপুর লোকাল: এই ট্রেনটি গেদে পর্যন্ত করা হয়েছে। ৩১৯৩১ আপ শিয়ালদহ–গেদে স্পেশাল হিসাবে শিয়ালদহ থেকে সকাল ৯: ২৮ মিনিটে ছেড়ে দুপুর ১২:৭ মিনিটে গেদে পৌঁছবে।

গেদে–শিয়ালদহ স্পেশাল: ৩১২২৬ নম্বর ট্রেনটি এখন ৩১৯৩০ ডাউন গেদে–শিয়ালদহ স্পেশাল হিসাবে গেদে থেকে সকাল ৮:২৬ মিনিটে ছেড়ে সকাল ১০:৫৭ মিনিটে শিয়ালদহ পৌঁছবে।

 আপ শিয়ালদহ–নৈহাটি লোকাল: ট্রেনটি এখন বিকাল ৪টা ৫০ মিনিটে ছাড়বে। এটিকেও গেদে পর্যন্ত সম্প্রসারিত করে ৩১৯৩৩ আপ শিয়ালদহ–গেদে স্পেশাল হিসেবে চালানো হবে। এই ট্রেনটি শিয়ালদহ থেকে বিকাল ৪:৫০ মিনিটে ছেড়ে সন্ধ্যা ৭:৩৮ মিনিটে গেদে পৌঁছবে।

গেদে– মাঝেরহাট ট্রেন: গেদে–রানাঘাট এবং নৈহাটি– মাঝেরহাট ট্রেন পরিষেবাকে মিলিয়ে দিয়ে একটি নতুন সার্ভিস চালু করা হয়েছে।

ডাউন গেদে– মাঝেরহাট স্পেশাল গেদে: বিকাল ৪:১৫ মিনিটে ছেড়ে সন্ধ্যা ৭:২৮ মিনিটে মাঝেরহাট পৌঁছবে।

গেদে–রানাঘাট শাখায় নতুন ট্রেন: ৩১৭৬১ আপ রানাঘাট–গেদে ইএমইউ স্পেশাল রানাঘাট থেকে সকাল ৭:৫ মিনিটে ছেড়ে সকাল ৭:৫৭ মিনিটে গেদে পৌঁছবে।