বাংলা হান্ট ডেস্ক: রাধাবল্লভীর খেতে ভালোবাসে না এমন মানুষ আপনি খুব কম পাবেন (Cooking Tips)। পাশাপাশি যে কোন অনুষ্ঠান বাড়িতে খাবার পাতে প্রথমে রাধাবল্লভী দেবে। এবার এই রাধাবল্লবই আপনি যখন বাড়িতে বানাতে চান তখন আপনাকে নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয়। অথবা রান্নার ঠাকুরদের মতন আপনি পারফেক্ট রাধাবল্লভী বানিয়ে উঠতে পারেন না। আজকের প্রতিবেদনে রইলো কিভাবে আপনি পারফেক্ট রাধাবল্লভী বানাবেন তার টোটকা।
বাড়িতেই বানান দোকানের মতন সহজ পদ্ধতিতে রাধাবল্লভী (Cooking Tips)
আপনি যখন বাড়িতে রাধাবল্লভী বানাবেন তার জন্য সবার আগে প্রথমে ময়দার মধ্যে ভালোভাবে এক চামচ তেল ও এক চামচ সুজি ও সামান্য নুন দিয়ে ভালোভাবে ময়দাটা মেখে নিন। এরপর সামান্য জল দিয়ে অল্প অল্প ভাবে ময়দাটা মাখতে শুরু করুন (Cooking Tips)।

আরও পড়ুন: মার্চের শেষে হু হু করে কমেছে সোনার দাম! জানুন আজকের লেটেস্ট রেট
তবে খেয়াল রাখবেন ময়দাটা যাতে খুব শক্তমাখা না হয়ে যায়। ময়দা মাখা হয়ে গেলে সেটাকে ৩০ মিনিটের মতন ভালোভাবে নরম কাপড় দিয়ে ঢেকে রেখে দিন। এতে আপনার বানানো রাধাবল্লবীগুলো একদিকে যেমন নরম হবে অপরদিকে ফুরফুরে ও খেতে হবে।
এরপর ভালোভাবে ছোলার ডাল ভিজিয়ে সিদ্ধ করে নিন। তারপর সেদ্ধ করা ছোলার ডাল টা মিক্সিতে ভালো করে বেঁটে নিন। তারপর একটি কড়াইতে তেল গরম করে তাতে পিঁয়াজ কুচি, আদা কুচি ও কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ডালটাকে ভেজে নিন। এরপর গরম ডাল বাটার মধ্যে নুন, চিনি, সামান্য গরম জল ভাজা গুঁড়ো মশলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিন।
এরপর ঠান্ডা হলে পুরটা ময়দার মধ্যে ভেতরে দিয়ে লুচির মতন করে বেলে নিন। তারপর তেল গরম করে সেইগুলিকে ভেজে নিলেই আপনি বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন একেবারে রেস্তোরাঁ অথবা অনুষ্ঠান বাড়ির মতন রাধাবল্লবী (Cooking Tips)।
















