বাংলা হান্ট ডেস্ক: বাঙালি বাড়িতে ছোলার ডালের কদর আলাদাই থাকে। তবে অনেক সময় দেখা যায় এই ডাল রান্না করতে গিয়ে হিমশিম খেতে হয়। কারণ ছোলার ডাল ঠিকমতো সেদ্ধ না হলে পরে তার স্বাদ সেরকমভাবে পাওয়া যায় না। তবে আজকের প্রতিবেদনা রইল কিভাবে আপনি ঘরোয়া টোটকায় অল্প সময়ের মধ্যেই ছোলার ডাল ভালোভাবে সিদ্ধ করে নিতে পারবেন (Cooking Tips)
ছোলার ডাল দ্রুত সেদ্ধ করার সহজ ঘরোয়া টোটকা (Cooking Tips)
ছোলার ডাল সিদ্ধ করতে গেলে আমরা প্রেসার কুকার ব্যবহার করে থাকি। এবার ছোলার ডাল সিদ্ধ করার সময় প্রেসার কুকারের মধ্যে একটু পরিষ্কার আসতে সুপারি বা ছোট্ট একটি তামার কয়েন দিয়ে দিন। প্রথমে শুনলেও অবাক লাগলে এতেই কাজ হবে (Cooking Tips)। এটি ব্যবহার করলে পারে আপনার সহজেই ছোলার ডাল সেদ্ধ হয়ে যাবে প্রেসার কুকারে।

আরও পড়ুন: বোয়াল মাছের অন্যরকম স্বাদ, অল্প মশলায় বানিয়ে ফেলুন দুর্দান্ত তেল-ঝাল
এছাড়াও ডাল সেদ্ধ করার সময় কুকারের জলের মধ্যে ১টি সুপুরি বা তামার ছোট টুকরো ধুয়ে ছেড়ে দিন। এরপর কুকারের ঢাকনা বন্ধ করে সিটি দিন।
তবে দেখবেন, অন্যদিনের তুলনায় অর্ধেক সময়েই ছোলার ডাল একদম নিখুঁতভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। ডাল সেদ্ধ হয়ে যাওয়ার পর সুপুরি বা তামাটি তুলে ফেলে দিন। অথবা খাওয়ার সোডা সিদ্ধ করার আগে ডালের মধ্যে মিশিয়ে দিতে পারেন। ডালের জলে বেকিং সোডা মিশিয়ে দিলে দ্রুত সিদ্ধ হয় ডাল।
ডাল প্রথমে মিক্সারে মিক্স করে নিতে পারেন। এরপরে ওই মিশ্রণটিকে সিদ্ধ করতে বসিয়ে দিন। এতে ডাল দ্রুত সিদ্ধ হবে। সময় বেশি লাগবে না।ডাল সিদ্ধ করতে বসানোর সময় ডালের মধ্যে অল্প তেল দিয়ে দিতে পারেন। এটিও ডাল দ্রুত সিদ্ধ হতে সাহায্য করে। ডাল সেদ্ধ করার সময় তার মধ্যে ১ চা চামচ লেবুর রস বা ১ চা চামচ টমেটো কুচি মিশিয়ে দিলে সমস্যার সমাধান হবে।
তামা খুব দ্রুত তাপ পরিবহন করতে পারে। জলের ফুটন্ত তাপমাত্রাকে এটি ডালের ভেতরের অংশ পর্যন্ত সমহারে পৌঁছে দেয়। অন্যদিকে, সুপুরির মধ্যে থাকা প্রাকৃতিক উপাদান জলের ক্ষারত্ব কমাতে সাহায্য করে (Cooking Tips)। আর এই পন্থা গুলো মেনে চললে আপনি সহজেই বাড়িতে ছোলার ডাল সেদ্ধ ও করতে পারবেন।













