বাংলাহান্ট ডেস্ক : নুন ছাড়া রান্না মুখে তোলা যায় না, আবার নুন বেশি পড়ে গেলেও হয় আরেক সমস্যা। নুন দেওয়ার সময় পরিমাপটাই আসল, যা রাঁধুনির অভিজ্ঞতার সঙ্গে আসে। তবে দক্ষ রাঁধুনিরও অনেক সময় ভুল হয়ে যেতে পারে। অসাবধানতায় বেশি নুন (Cooking Tips) পড়ে যেতেই পারে। কিন্তু তারপর কি সেই রান্না ফেলে দেবেন?
তরকারিতে (Cooking Tips) বেশি নুন ঠিক করবেন কীভাবে?
একেবারেই না। নুন ভুলবশত বেশি পড়ে গেলেও তা ঠিক করে নেওয়া যায়। রান্নাঘরে থাকা কিছু চেনা উপাদান নিয়েই অতিরিক্ত নুন টেনে নেওয়া সম্ভব। কীভাবে, কোন উপাদান দিয়ে জেনে এই প্রতিবেদনে।

ঝোলে ফেলে দিন আলু: রান্নায় নুন বেশি হয়ে গেলে আলু খুব কাজে আসে। একটি আলু ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে দু টুকরো করে কেটে রান্নায় দিয়ে দিন। আলুর টুকরো অতিরিক্ত নুন শুষে নেবে। আটার ছোট ছোট লেচি করে তরকারির মধ্যে ফেলে দিয়ে ৫-১০ মিনিট ফুটিয়ে নিলেও অতিরিক্ত নুন উধাও হয়ে যায়।
আরও পড়ুন : আড়াই মাস পর মিলল আশার আলো, রাহুলের মৃত্যুর তদন্ত নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কীভাবে করবেন ব্যালেন্স: অতিরিক্ত নোনতা ভাব কাটাতে তরকারিতে যোগ করতে পারেন লেবুর রস, টমেটো পিউরি বা টক দই। টক ভাব নুনের (Cooking Tips) তীব্রতা কমায়। টক দই তরকারিতে রিচ ভাব এনে দেয়, স্বাদও বাড়ায়। এছাড়া অতিরিক্ত নোনতা ভাব কাটাতে সামান্য চিনি বা মধুও যোগ করতে পারেন। সুন্দর ভাব নুন মিষ্টি ব্যালেন্স হয়ে যাবে।
আরও পড়ুন : কালই শেষ জনকল্যাণ শিবির, এর মধ্যে আবেদন করতে না পারলে কী হবে? জানালেন মন্ত্রী
রান্নায় নুন বেশি পড়ে গেলে অনেকে ভাজা পেঁয়াজ বা বেরেস্তা বাটা দেন। এতে রান্নার নুন যেমন ব্যালেন্স হয়ে যাবে, তেমনই গ্রেভির স্বাদও দারুণ হবে। পাতলা ঝোলে ভুল করে বেশি নুন পড়ে গেলে ফুটন্ত গরম জল মিশিয়ে দিন। এতে রান্নার স্বাদ নষ্ট না করেই বাড়তি নুন কমে যায়।













