মাটন বা চিকেন শক্ত থাকছে? এই ৫ টোটকায় কড়াইতেই হবে একেবারে নরম

Updated on:

Updated on:

Cooking Tips use these 5 tips to tenderize mutton or chicken
Follow

বাংলা হান্ট ডেস্ক; সপ্তাহের শেষ দিন প্রায় অনেকের বাড়িতেই মাংস রান্না করা হয়। কিন্তু বহু সময় দেখা যায় আপনি যতই ভালোভাবে মাংস রান্না করার পরিকল্পনা করুন না কেন। কোন না কোন কারণে সেই মাংসের শক্ত থেকে যায়। যার ফলে স্বাদ সেইভাবে পাওয়া যায় না। তবে আপনি প্রেসার কুকার বাদ দিয়ে কিভাবে কড়াইতে নরম মাংস বানাতে পারবেন তার ট্রিকস রইল আজকের প্রতিবেদনে (Cooking Tips)।

মাটন বা চিকেন নরম করতে ব্যবহার করুন এই ৫ টোটকা (Cooking Tips)

১) মাংস রান্না করতে গেলে অনেক সময় কাল ঘাম ছুটে যায় বহু মানুষের। অনেক সময় দেখা যায় মাংস রান্না করতে গিয়ে সেই মাংস নরম হয় না। যার ফলে সেই ভাবে খাওয়ায় টেস্ট থাকে না। তবে আপনি যদি তাড়াতাড়ি খাসির মাংস সেদ্ধ করতে চান তাহলে রান্না করার সময় কাঁচা পেঁপে বাটা দিয়ে দেবেন (Cooking Tips)।

Cooking Tips use these 5 tips to tenderize mutton or chicken

আরও পড়ুন: মুরগির একঘেয়ে ঝোল নয়, এবার পাতে থাকুক লোভনীয় রুবি চিকেন, প্রণালী রইল

২) আপনি পেঁপে বাটা দেওয়ার বদলে দিয়ে দিতে পারেন পেঁপে পাতার রস। এতেও মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। অথবা মাংস রান্না করার আগে সারা রাত পেঁপে পাতায় মুরিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিন। দেখবেন আপনার মাংস রান্না করার সময় মাংসের খুব তাড়াতাড়ি সিদ্ধো হয়ে যাবে।

৩) ব্যবহার করতে পারেন ব্রেকিং সোডা। এত মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তবে ব্রেকিং সোডা ব্যবহার করার আগে মাংসটা ভালোভাবে ধুয়ে নেবেন।

৪) বেকিং সোডা যখন ব্যবহার করবেন তখন জলের মধ্যে ব্রেকিং সোডার একটি মিশ্রণ তৈরি করে সেটি কাঁচা মাংসের মধ্যে ভালোভাবে মাখিয়ে ১৫ মিনিট রেখে দিন।। এরপর ধুয়ে নিয়ে মাংস সিদ্ধ করলে আপনি দেখবেন আপনার মাংস নরম হয়ে গিয়েছে।

৫) অথবা খাসির মাংস রান্না করার সময় সামান্য চিনি দিয়ে দিতে পারেন। এতে আপনার মাংস একদিকে যেমন দ্রুত সেদ্ধ হয়ে যাবে। অপরদিকে রান্না করার মাংসের রং সুন্দর হবে (Cooking Tips)।