মুরগির একঘেয়ে ঝোল নয়, এবার পাতে থাকুক লোভনীয় রুবি চিকেন, প্রণালী রইল

Published on:

Published on:

Recipe whip up a delicious chicken recipe using just a few ingredients
Follow

বাংলা হান্ট ডেস্ক: বাড়িতে যদি হঠাৎ করে অতিথি আসে তাহলে তাদেরকে কি রান্না করে খাওয়াবেন তা নিয়ে চিন্তা শেষ থাকেনা। এবার বাড়িতে যদি চিকেন থাকে তাহলে অবশ্যই ট্রাই করে দেখুন এই নতুন রেসিপিটি। যা বানাতে সামান্য কিছু সময় লাগবে। দেখে নিন প্রণালী (Recipe)।

অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু চিকেনের রেসিপি (Recipe)

বাড়িতে যদি চিকেন থাকে তাহলে অবশ্যই এই রান্নাটা ট্রাই করতে পারেন। কারণ এটি তৈরি করতে খুব বেশি একটা সময় লাগবে না। দেখে নিন কিভাবে বানাবেন চিকেনের এই নতুন রেসিপিটি (Recipe)।

Recipe whip up a delicious chicken recipe using just a few ingredients

আরও পড়ুন: আয়ুষ্মান ভারত হেলথ কার্ডের আবেদন প্রক্রিয়া, কী কী তথ্য লাগবে জানুন

উপকরণ:

৭০০ গ্রাম হাড় ছাড়া মুরগির মাংস

২-৩ টেবিল চামচ জল ঝরানো টক দই

১ টেবিল চামচ ধনেগুঁড়ো

১ চা-চামচ হলুদ

৩ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো

১ টেবিল চামচ চাটমশলা

১ টেবিল চামচ রসুন

১ টেবিল চামচ কসৌরি মেথি

২টি দারচিনি

১০ কোয়া রসুনকুচি

১টেবিল চামচ আদাবাটা

স্বাদমতো নুন, চিনি

২টি মাঝারি টম্যাটোবাটা

১ টেবিল চামচ গরমমশলা

১ টেবিল চামচ ক্রিম

প্রণালী: প্রথমে মাংসের টুকরো কবাবের আকারে কেটে নিন। ধুয়ে নিয়ে জল ঝরানো টক দই, রসুনবাটা, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, চাটমশলা, সর্ষের তেল মাখিয়ে রাখুন। ননস্টিক কড়াইয়ে তেল দিয়ে মাংসের টুকরো কবাবের মতো উল্টে-পাল্টে সেঁকে নিন। এরপর কড়াইয়ে তেল এবং ঘি দিয়ে তেজপাতা, দারচিনি, লবঙ্গ ফোড়ন দিন। দিয়ে দিন রসুনকুচি। রসুন থেকে গন্ধ বেরোতে শুরু হলে যোগ করুন আদাবাটা, দিয়ে দিন টম্যাটোবাটা। দিন স্বাদমতো নুন, চিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। টম্যাটোর কাঁচা গন্ধ চলে গিয়ে তেল ছাড়লে দিতে হবে কসৌরি মেথি এবং মাংস। ভাল করে কষিয়ে নিয়ে শেষে ক্রিম যোগ করুন। তারপর গরম গরম পরিবেশন করুন (Recipe)।