মটনের টুকরো চিবোতে কষ্ট হচ্ছে? নরম মাংসের জন্য কাজে লাগান এই ৫ উপায়

Published on:

Published on:

Cooking Tips want mutton that is exquisite in taste Avoid these 5 mistakes to get the best results
Follow

বাংলা হান্ট ডেস্ক: সামনেই আসছে জামাইষষ্ঠী। ওইদিন অনেকের বাড়িতেই মটন রান্না করা হবে। তবে অনেক সময় দেখা যায় মটন রান্না করতে গিয়ে দেখা যায় মটন সেদ্ধো হচ্ছে না। সেখানে দাঁড়িয়ে আপনি কি করবেন ভেবে উঠতে পারছেন না। আজকের প্রতিবেদনে রইল এমন কিছু টোটকা যেগুলো মানলে অনায়াশে মটন সেদ্ধো হয়ে যাবে (Cooking Tips)

স্বাদে-গন্ধে অনবদ্য মটন চাই? এই ৫ ভুল এড়ালেই মিলবে সেরা ফল (Cooking Tips)

মাংস যাতে নরম হয়, তার জন্য অবশ্যই গরম জল যোগ করতে হবে কড়াইয়ে। রান্নাও তা়ড়াতাড়ি শেষ হবে (Cooking Tips)।

মটন ম্যারিনেট করার সময়ে অল্প কাঁচা পেঁপের পেস্ট মিশিয়ে দিতে হবে। রাঁধুনির মতে, পেঁপে মেশানোর সঙ্গে সঙ্গে তার এনজ়াইমগুলি মাংসের অতিরিক্ত ফাইবার বার করে দেয়।

Cooking Tips want mutton that is exquisite in taste Avoid these 5 mistakes to get the best results

আরও পড়ুন: অরুচিতে ভুগছেন? ঠাকুমার রান্নাঘরের নিমের ঝোল ফিরিয়ে আনতে পারে স্বাদ, রেসিপি রইল

মিশ্রণে তেল এবং রসুন যোগ করার পর, তবেই মাটন যোগ করুন। আর তার ঠিক পরেই আপনাকে সবজি এবং মশলা যোগ করতে হবে।

গ্যাস ঢিমে আঁচে রেখে ৩-৪টি সিটি দিলেই হবে। এতে মাংস রসালো হয়।

প্যানে মাটন ঢেলে দেওয়ার পর, লবণ এবং হলুদ যোগ করুন এবং ঢাকনা বন্ধ করে তিন থেকে পাঁচ মিনিট রান্না করুন। লবণ যোগ করার ফলে মাটন থেকে জল বের হতে শুরু করবে (Cooking Tips)।