বাংলা হান্ট ডেস্ক: বাড়িতে হঠাৎ করে যদি অতিথি আসে। অথবা সন্ধ্যেবেলার দিকে আড্ডার সময় গরম গরম চিকেন টিক্কা থাকলে পরে সেই আড্ডা একেবারে জমে যায়। তবে চিকেন টিক্কার কথা বললে সব সময় বাইরের থেকে কিনে আনা হয়। কিন্তু বাড়িতে বানাতে গেলে দেখা যায় বাইরের চিকেন টিক্কা গুলো যতটা নরম ও রসালো হয়। ঘরে বানানো চিকেন টিক্কায় সেরকম স্বাদ পাওয়া যায় না। আজকের প্রতিবেদনে রইল কিভাবে আপনি বাড়িতেই নরম ও সুস্বাদু চিকেন টেক্কা সহজেই বানাতে পারবেন তার টিপস (Cooking Tips)।
নরম, রসালো টিক্কা বানাতে চান? এই কৌশল জানলেই জমে যাবে স্বাদ (Cooking Tips)
প্রথমে টিক্কা বানানোর জন্য মুরগির মাংসের লেগপিস গুলোকে বেছে নিন। অথবা মুরগির মাংসের সেই জায়গাগুলো নেই যেখানে ফ্যাট বা চর্বি থাকে। কারণ সেগুলো একদিকে যেমন নরম হয়। অপরদিকে খেতেও ভালো লাগে। এরপর টেকার জন্য প্রতিটা মাংসের টুকরোকে যতটা সম্ভব সমান করে কাটুন। তারপর খুব বড় টুকরো না করে মাঝারি টুকরোতে এগুলোকে কাটবেন। তাহলে টিক্কা বানাতে আপনার সুবিধা হবে (Cooking Tips)।

আরও পড়ুন: যাত্রীদের জন্য বড় খবর! কনফার্মড টিকিট পেতে আর ঝামেলা নয়, NJP রুটে স্পেশাল ট্রেন
এরপর টিক্কা বানানোর জন্য প্রথমে একটু বাটির মধ্যে পাতি লেবুর রস, কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা ও নুন দিয়ে ভালোভাবে মাংসটাকে ম্যারিনেট করে রাখুন। চেষ্টা করবেন ম্যারিনেট করা মাংসটা যাতে এক ঘণ্টার বেশি সময় ধরে রাখা যায়।
এরপর টিক্কায় সাধের মতন পরিমাণ মতো মশলা দিন। কারণ রেস্টোরের মতন দেখান দারি ও স্বাদ পেতে এই দুটো জিনিস ভীষণ পরিমাণে প্রয়োজন। তারপর কড়াইতে অল্প সাদা তেল ও ঘি গরম করে নিন। এরপর আঁচ কমিয়ে কিছুটা বেসন ভালোভাবে নাড়াচাড়া করে নিন। এরপর দুই মিনিট বন্ধ করে একটি বাটিতে সেই মিশ্রণটি ঢেলে রাখুন।
কারণ বেসনের প্রলেপ মধ্যে মশলার ধরে রাখতে সাহায্য করে। এরপর তেল গরম করে তাতে আঁচ বন্ধ করে দু তিন চামচ লঙ্কার গুঁড়ো ভালো করে মিশিয়ে নিন। এরপর টক দই ভালোভাবে জল থেকে ঝরিয়ে নিতে হবে। তারপর একটি বড় পাত্রে তেল লঙ্কার গুড়োর মিশ্রণ ও টক দই ভালোভাবে মিশিয়ে ফেটিয়ে নিন। এরপর তার মধ্যে মাংসগুলোকে দিয়ে দিন। তারপর দু-তিন ঘন্টা যদি রেখে দিতে পারেন ফ্রিজের ভেতর তাহলে সেটি খেতে আরও সুস্বাদু হবে।
উননের মতন ধোয়া গন্ধযুক্ত করতে হলে রান্নার সময় মশলা মাখানো মাংসের মধ্যে একটা স্টিলের বাটিতে কয়েকটা কাঠ কয়লা জ্বলতে দিন। এরপর তারমধ্যে দু তিন চামচ ঘি দিয়ে দেবেন। এতে আপনার টিক্কার মধ্যে একটা স্মোকি ফ্লেভার থাকবে। এরপর তন্দুরি বানানোর সময় প্রথমে গ্যাসের আচটা বাড়িয়ে ভালোভাবে মাংসগুলোকে সেঁকে নেবেন। তারপর নরম ভাব বজায় রাখার জন্য মাংসের মধ্যে ঘি বা মাখন ব্রাশ করবেন। এরপর গরম গরম পরিবেশন করুন (Cooking Tips)।












