তাড়াহুড়োয় রান্নায় নুন বেশি? জানুন কীভাবে সহজেই ঠিক করবেন

Published on:

Published on:

Cooking Tips what to do if there is too much salt in the food
Follow

বাংলা হান্ট ডেস্ক: নুন ছাড়া রান্না মুখে তোলা যায় না, আবার নুন বেশি পড়ে গেলেও আবার তা খাওয়ার যোগ্য থাকে না। নুন এমনই এক জিনিস যা দেওয়ার সময় পরিমাপটাই আসল, কোন কারণে নুন বেশি হলে কী করবেন আজকের প্রতিবেদনে রইল (Cooking Tips)।

রান্নায় নুন বেশি হয়ে গেলে কী করবেন (Cooking Tips)

নুন ভুলবশত বেশি পড়ে গেলেও তা ঠিক করে নেওয়া যায়। রান্নাঘরে থাকা কিছু চেনা উপাদান নিয়েই অতিরিক্ত নুন টেনে নেওয়া সম্ভব। কীভাবে, কোন উপাদান দিয়ে জেনে প্রতিবেদনে (Cooking Tips)।

১)রান্নায় নুনটা বেশি দিয়ে ফেলেছেন। চিন্তা না করে ঝটপট আলুর খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে রান্নায় দিয়ে দিন।

Cooking Tips what to do if there is too much salt in the food

আরও পড়ুন: দিঘায় পুজোর ছুটি কাটাতে চান? যাত্রীদের জন্য স্পেশ্যাল ট্রেনের ঘোষণা পূর্ব রেলের

২)রান্না নুন পোড়া হয়ে গেলে ছোট ছোট আটা বা ময়দার বল তৈরি করে ঝোলের মধ্যে ফেলে দিন। এই বলগুলি রান্নার নুন শুষে নেবে।

৩)বেশ খানিকটা তাজা ক্রিম রান্নায় দিয়ে দিন। এতে তরকারির ঝোল ঘন হয়ে যাবে। বাড়তি নুনের স্বাদেও সমতা আসবে।

৪) হাত ফস্কে নুন বেশি পড়ে গেলে একটি পেঁয়াজ কুচিয়ে তাতে দিয়ে দিন। পেঁয়াজ ভেজেও দিতে পারেন (Cooking Tips)।