কলকাতার স্ট্রিট ফুড স্টাইলে মুচমুচে ডালের বড়া, জানুন এই ‘সিক্রেট’ রেসিপি

Published on:

Published on:

Crispy daler bora in Kolkata street food style: Learn this 'secret' recipe
Follow

বাংলা হান্ট ডেস্ক: ডালের বড়া(Daler Bora Recipe) বাঙালির অন্যতম প্রিয় খাবার। এখনো রাস্তার ধারে ঠেলায় করে ডালের বড়া চাটনি দিয়ে বিক্রি হতে দেখা যায়। এই বড়া স্বাদে অতুলনীয় আর খুব মুখরোচক। সকাল সন্ধ্যে যে কোনও সময় এমনি বা ভাতের সাথে এই বড়া খুব উপাদেয় লাগে।

কীভাবে সহজে বাড়িতে বানাবেন ডালের বড়া(Daler Bora Recipe)দেখে নিন

বাড়িতে সহজেই বানিয়ে নিতে পারেন এই ডালের বড়া। আসুন জেনে নিই এই বড়া বানাতে কি কি জিনিস প্রয়োজন হয়। এক কাপ ছোলার ডাল, হাফ কাপ মুগ ডাল, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, সামান্য কালোজিরে, নুন, একটুখানি আদা বাটা ও তেল, এই উপকরণগুলো দিয়ে সহজে বাড়িতে এই উপাদেয় মুখরোচক ডালের বড়া বানিয়ে ফেলতে পারেন।

কী ভাবে এই বড়া বানাবেন আসুন জেনে নিই। প্রথমে ছোলার ডাল ও মুগ ডালকে ভিজিয়ে রাখতে হবে। ৫-৬ ঘন্টা ভিজিয়ে তারপর ডালগুলোকে অন্য বাটিতে তুলে জল ঝরিয়ে রাখতে হবে। এবার মশলা বাটার শিলে অথবা মিক্সারে ডাল, আদা, হলুদ, নুন মিশিয়ে বেটে নিতে হবে। এবার সেই বাটা ডালটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে।

আরও পড়ুন:১৩ বছর পর শহরে রহমান, কনসার্ট ঘিরে তুঙ্গে উন্মাদনা, টিকিটের দাম কত থেকে শুরু জানেন?

ওই ফেটানো ডালের মধ্যে লঙ্কার গুঁড়ো, কালোজিরা মিশিয়ে নিতে হবে। এবার একটা কড়াইতে তেল গরম করতে দিন এবং ওই ডাল বাটা থেকে কিছুটা তুলে কড়াই-এর মধ্যে দিন। মিশ্রণটি হাতে নিয়ে ছোট ছোট গোল্লা করে গরম তেলে দিতে হবে। ভাজা হলে একটু লালচে ভাব আসলে বড়া গুলি তুলে নিতে হবে। এইভাবে ডালের বড়া বানালে মুচমুচে ও সুস্বাদু হয়। এই বড়া এবার প্লেটে ধনেপাতার চাটনি বা পুদিনার চাটনি সমেত পরিবেশন করলে, তা খেতে খুব সুস্বাদু লাগে। বড়াগুলি যাতে মুচমুচে হয় তার জন্য একে ডুবো তেলে ভাজা জরুরী।

আরও পড়ুন:SIR প্রক্রিয়ায় কোন সার্টিফিকেট গ্রহণযোগ্য? স্পষ্ট নির্দেশ দিল নির্বাচন কমিশন

ডালের এই বড়া, চা দিয়ে বা এমনি, শুধু খেতেও খুব উপাদেয় লাগে। সকাল সন্ধ্যা যেকোনও সময় জলখাবারে ডালের বড়া বানানো যেতে পারে। এই বড়া খেতে এতটাই টেস্টি হয় যে মুখে স্বাদ ফেরে। মাঝেমাঝে স্বাদ পাল্টানোর জন্য বাড়িতে এই ধরনের উপাদেয় খাওয়ার বানানো যেতে পারে এবং এটি বানাতে খুব একটা সময় লাগে না। তাই বাড়িতেই, সহজে এই রেসিপি দেখে নিয়ে, বানিয়ে নিতে পারেন সুস্বাদু উপাদেয় ডালের বড়া।