বাংলা হান্ট ডেস্কঃ ডিএ নিয়ে জোর চর্চা চলছে বঙ্গে। সম্প্রতি একধাক্কায় ২০% ডিএ বেড়েছে মহার্ঘ ভাতা (Dearness Allowance)। ঘোষণা হয়েছে সপ্তম পে কমিশনেরও। বাংলায় যখন ডিএ বৃদ্ধিতে খুশি সরকারি কর্মীরা, এরই মধ্যে ফের একবার মহার্ঘ ভাতা বৃদ্ধির পথে কেরালা সরকারও। কেরালায় ডিএ বৃদ্ধির সম্ভাবনা জোরালো হচ্ছে।
ডিএ বৃদ্ধির পথে কেরালা | Dearness Allowance
কেরালা সরকার খুব শীঘ্রই ডিএ নিয়ে সুখবর দিতে পারে। এমনটাই জানা যাচ্ছে। ওনাম উৎসবের আগে কেরালা সরকার রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ২% মহার্ঘ ভাতা কিস্তিতে মঞ্জুর করার প্রস্তুতি নিচ্ছে বলে রিপোর্টে দাবি করা হচ্ছে। বর্ধিত ডিএ আগস্ট মাসের বেতনের সঙ্গে জমা হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ রাজ্যের সবচেয়ে বড় উৎসবের আগে কর্মচারীদের জন্য আসতে পারে সুখবর।
সরকারি হিসাব বলছে, মহার্ঘ ভাতা বা ডিএ-র একটি কিস্তি বাস্তবায়ন করতে রাজ্য কোষাগার থেকে প্রায় ৬০ কোটি টাকা অতিরিক্ত খরচ করতে হবে। যেহেতু এ বছর আগস্টের শেষ সপ্তাহে ওনাম পড়েছে, তাই অতিরিক্ত ডিএ সুবিধাটি আগস্ট মাসের বেতনের সঙ্গে জমা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে।
কেরলে ডিএ বৃদ্ধির বিষয়ে একাধিক রিপোর্টে দাবি করা হলেও এখনও কোনো আনুষ্ঠানিক সরকারি আদেশ জারি করা হয়নি না সরকার এখনও এ সংক্রান্ত কোনো ঘোষণা করেনি। প্রস্তাবিত ডিএ কিস্তিটিকে সরকারি কর্মচারীদের জন্য ওনামের উপহার হিসেবেই আসতে পারে বলে জোর চর্চা চলছে।

আরও পড়ুন: এবার বাংলার স্কুল–শিক্ষকরাও পাবেন সরকারি কর্মচারীর মর্যাদা ও সুবিধা! বড় ইঙ্গিত শমীকের
উল্লেখ্য, পশ্চিমবঙ্গে সরকারি কর্মীদের ডিএ নিয়েও সম্প্রতি সুখবর এসেছে। একধাক্কায় ২০% হারে ডিএ বৃদ্ধি করেছে রাজ্য। বর্তমানে এ রাজ্যের সরকারি কর্মীরা ষষ্ঠ পে কমিশনের আওতায় ১৮ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। ২০% বৃদ্ধির ফলে তা বেড়ে পৌঁছেছে ৩৮ শতাংশে। যা অক্টোবর মাস থেকে কার্যকর হবে।













