মিরিক থেকে ঢিল ছোড়া দূরত্বে পাহাড়ি গ্রাম বুংকুলুং, পুজোয় ঘুরে আসুন প্রিয়জনের সঙ্গে

Published on:

Published on:

Darjeeling Bunkulung a hill destination near Mirik
Follow

বাংলা হান্ট ডেস্ক: আপনিও কি শহরের কোলাহল ছেড়ে পুজোর সময় শান্ত নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান। তাহলে যেতে পারেন দার্জিলিং (Darjeeling) এর কাছে অবস্থিত এই স্বল্প পরিচিত জনপদে। যেখানে গেলে পরে আপনি প্রাণ ভরে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন। পাশাপাশি দেখতে পাবেন এখানে পাহাড়ের সারি, ঘন জঙ্গল, চা বাগান ও পাখির ডাক। আর এই জায়গাটি হল বুংকুলুং।

মিরিকের কাছেই পাহাড়ি ডেস্টিনেশন বুংকুলুং(Darjeeling)

এখানে আসলে পরে আপনি কাঞ্চনজঙ্ঘার দেখা পাবেন না। তবে এখানে মিলবে পাহাড়ের সারি। পাশাপাশি দেখতে পাবেন সবুজ চা বাগান ও নিচ দিয়ে বয়ে চলেছে বালাসন নদী। আবার কোথাও দেখতে পাবেন পাইন ও ধুপি গাছের ঘন জঙ্গল। দার্জিলিং (Darjeeling) এর এই স্বল্প পরিচিত জনপদে কখনো কুয়াশা এসে ঢেকে দিচ্ছে চারিপাশ।

Darjeeling Bunkulung a hill destination near Mirik

আরও পড়ুন: মহালয়ার দিন ফের বাড়ল সোনার দাম! জানুন আজকের লেটেস্ট রেট

তবে এইখানে আসলে পরে আপনি দার্জিলিং এর মতন ভিড় চোখে দেখতে পাবেন না। বরং উপভোগ করতে পারবেন পাহাড়ি শান্ত জনজীবন। বুংকুলুং হলো এক অনন্য সৌন্দর্য ভরা একটি স্বল্প পরিচিত গ্রাম। যেখানে মোরমা খোলা এসে মিশেছে। পাশাপাশি এখানে হাঁটতে হাঁটতে শোনা যায় পাখির ডাক ও পাথরে উপর দিয়ে বয়ে চলা বালাসন নদীর শব্দ।

আবার এই নদীর ব্রিজ পেরোলেই আপনি দেখতে পাবেন গয়া বাড়ির চা বাগানের সবুজ ঢাল। আর এমন একটি জায়গা রয়েছে এখানে সেখানে মানুষ পিকনিক করতে আসেন। পাশাপাশি এই জায়গাটা খুব পরিচিত না হওয়ায় লোকসংখ্যা আপনি সেইভাবে চোখে দেখতে পাবেন না।

কিভাবে যাবেন ও কোথায় থাকবেন?

মিরিক থেকে বুংকুলুং দূরত্ব পরে প্রায় ১৩ থেকে ১৫ কিলোমিটার। আপনি শিলিগুড়ি থেকে ঘন্টা দুয়েকের মধ্যে পৌঁছিয়ে যেতে পারেন এখানে। পাশাপাশি এখানে থাকার জন্য পেয়ে যাবেন বেশ কয়েকটা হোমস্টে। তবে পরিবার ও প্রিয়জনের সঙ্গে আসলে আগের থেকে হোমস্টে বুকিং করে আসা শ্রেয় হবে (Darjeeling)।