ভিড় এড়িয়ে নিরিবিলি ছুটিতে ঘুরে আসুন চা বাগানে ঘেরা পাহাড়ি গ্রাম ছোট পুবং

Published on:

Published on:

Darjeeling Chhota Pubong a mountain village surrounded by tea gardens

বাংলা হান্ট ডেস্ক: একদিকে চলছে উৎসবের মরশুম। অপরদিকে অনেকেই শীতকালে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন। আর আপনারা যদি আসন্ন শীতে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা থাকে তাহলে যেতে পারেন উত্তরবঙ্গের দার্জিলিংয়ের (Darjeeling) স্বল্প পরিচিত গ্রাম ছোট পুবং। এখানে আসলে আপনি অনায়াসে ভুলে যাবেন শহরের কোলাহল। পাশাপাশি প্রাণ ভরে উপভোগ করতে পারবেন প্রাকৃতিক পরিবেশ।

ভিড় এড়িয়ে চা বাগানে ঘেরা পাহাড়ি গ্রাম ছোট পুবং (Darjeeling)

দার্জিলিং এর কথা বললেই সবার আগে মাথায় আসে কাঞ্চনজঙ্ঘার দর্শন। অথবা ম্যালরোডের সেই চেনা ভিড়। কিন্তু আপনি যদি চান পাহাড়ের নির্জনতাকে উপভোগ করতে তাহলে যেতে পারেন এই স্বল্প পরিচিত গ্রামে। যার নাম ছোট পুবং। এইখানে গেলে পরে দেখতে পাবেন ঘন পাইন ও ওকের জঙ্গল। পাশাপাশি সবুজে ঘেরা চা বাগান। ও মেঘের ঢাকা পাহাড়ের ঢাল।

ঘুমের বাঁ দিকে দিয়ে সুখিয়াপোখরির পথে এগোলেই মিলবে এই ছোট্ট জনপদের। পথে মিলবে দু’ধারের ঘন জঙ্গল ও পাইন গাছের সারি। এই রাস্তা দিয়ে যাওয়ার পথে আপনি দেখতে পাবেন- ছেত্রি গাঁও, বাঙ্গারগাঁও, লিম্বুগাঁও, তামাংগাঁও ও আলুবাড়ি ইত্যাদি।

Darjeeling Chhota Pubong a mountain village surrounded by tea gardens

আরও পড়ুন: প্রকাশিত CBSE-র দশম-দ্বাদশের পরীক্ষার সূচি, কবে শুরু পরীক্ষা?

এই জায়গাগুলোও দার্জিলিংয়ের এক একটা হিডেন জেম।যেখানে তামাং, লিম্বু ও ছেত্রি সম্প্রদায়ের মানুষের বসবাস এই অঞ্চলে। তাছাড়া এখানে আসলে দেখতে পাবেন ১৯২১ সালে ক্যাম্পবেল সাহেবের বাংলো। পাশাপাশি এখানে কুয়াশায় ঢেকে যায় মাঝেমধ্যে গোটা উপত্যকা। আবার মেঘ সরে গেলেই মিলবে ছোট্ট গ্রামের দেখা।

কিভাবে যাবেন ও কোথায় থাকবেন?

নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ছোট পুবংয়ের দূরত্ব পরে প্রায় ৭৫ কিলোমিটার। গাড়িটা করে ঘুম স্টেশন পেরিয়ে সুখিয়াপোখরির রাস্তা ধরে পুবং ফটক পৌঁছে যেতে হবে। সেখান থেকে মাত্র ছয় কিলোমিটার পথ পাড়ি দিলেই পৌছিয়ে যাবেন ছোট পুবং- এ। পাশাপাশি এখানে থাকার জন্য রয়েছে বেশ কিছু টি এস্টেট। তাছাড়াও রয়েছে বেশ কিছু হোমস্টে (Darjeeling)।