বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমববঙ্গের রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ (Dearness Allowance) মামলা বিচারাধীন রয়েছে সুপ্রিম কোর্টে। এদিকে নয়া সরকার আসার পর কেন্দ্রীয় হারে ডিএ-র (DA) দাবিতে সরব হয়েছেন সরকারি কর্মচারীরা। সকলে তাকিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ডিএ নিয়ে পরবর্তী বৈঠকের দিকে। এরই মধ্যে পড়সি রাজ্যে বাড়ল ডিএ। এ রাজ্যের সরকারি কর্মচারীদের (Government Employees) ডিএ নিয়ে চিন্তার মাঝেই বিরাট সুখবর ত্রিপুরা সরকারের কর্মচারীদের জন্য।
পড়সি রাজ্যে বাড়ল ডিএ | Dearness Allowance
রিপোর্ট বলছে, সম্প্রতি এক ধাক্কায় ৫% মহার্ঘ্য ভাতা বৃদ্ধির ঘোষণা করেছে মানিক সাহার সরকার। উল্লেখ্য, বর্তমানে ত্রিপুরার রাজ্য সরকারি কর্মচারীরা ৩৬ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। এবার ৫% বাড়ায় তা পৌঁছল ৪১ শতাংশে। ডিএ বৃদ্ধির বিষয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, এই বৃদ্ধির ফলে ১,০২,৫৬৩ জন রাজ্য সরকারি কর্মচারী এবং ৮১,০১৯ জন পেনশনভোগী উপকৃত হতে চলেছেন।
তিনি আরও বলেন, সরকারি কর্মচারীদের ৫% ডিএ প্রদানের জন্য রাজ্য সরকারের অতিরিক্ত ৫০০ কোটি টাকা ব্যয় হবে বছরে। মুখ্যমন্ত্রী বলেছেন, “কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে ব্যবধান কমানোর জন্য আমরা কর্মচারীদের ডিএ (DA) বাড়ানোর ক্রমাগত চেষ্টা করে যাচ্ছি।”
উল্লেখ্য, এপ্রিল মাসেই ডিএ বৃদ্ধি করে কেন্দ্র সরকার। তারপর কেন্দ্রের দেখানো পথে হেঁটে একে সেজে উত্তর প্রদেশ , তামিলনাড়ু, ওড়িশা, অরুণাচল প্রদেশ এবং বিহার সহ বিভিন্ন রাজ্য তাদের নিজ নিজ সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য ডিএ এবং ডিআর বৃদ্ধির ঘোষণা করেছে। এবার সেই তালিকায় ত্রিপুরা সরকারও।

আরও পড়ুন: ধেয়ে আসছে তুমুল ঝড়-বৃষ্টি! আগামী কয়েক ঘণ্টায় ভিজবে দক্ষিণবঙ্গের জেলার পর জেলা
এদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের প্রাপ্ত ডিএ-র পরিমাণ ৬০ শতাংশ। বছরের শেষের দিকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা আরও বৃদ্ধি পেতে পারে। বর্তমানে কেন্দ্রীয় এবং ত্রিপুরা রাজ্য কর্মচারীদের মধ্যে ডিএ-র ১৯% পার্থক্য থাকল।













