ধেয়ে আসছে তুমুল ঝড়-বৃষ্টি! আগামী কয়েক ঘণ্টায় ভিজবে দক্ষিণবঙ্গের জেলার পর জেলা

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক: সকাল থেকেই মেঘলা আকাশ। হাওয়া দিচ্ছে জোর। সোমবার থেকে দক্ষিণবঙ্গ (South Bengal Weather) বৃষ্টিতে ভিজবে। আর বুধবার থেকে বাড়বে বৃষ্টির দাপট। আবহাওয়া দপ্তর বলছে, চলতি সপ্তাহ থেকেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। আজ কোথায় কোথায় বর্ষণ? রইল সম্পূর্ণ আপডেট।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather

ভ্যাপসা গরমের মাঝে কিছুটা স্বস্তি দিতে আসছে বৃষ্টি। যার জেরে কমবে তাপমাত্রাও। আজ সোমবার উত্তর থেকে দক্ষিণ দুই বঙ্গেই বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, বিহারে তৈরি হচ্ছে একটি ঘূর্ণাবর্ত। অন্ধ্রপ্রদেশ পর্যন্ত অক্ষরেখা গিয়েছে ঝাড়খণ্ড-ওড়িশার উপর দিয়ে। এর প্রভাবে রাজ্যে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প ঢুকে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

আজ ও আগামীকাল মঙ্গলবার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে ঝড়বৃষ্টির অধিক সম্ভাবনা। মূলত বিকেল থেকে রাতের দিকে বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও কোথাও কোথাও বৃষ্টি চলবে। বুধবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টি হতে পারে। শনিবার পর্যন্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায়।

বুধ বৃহস্পতিবার ও শুক্রবার পরপর তিনদিন কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে। ঝড়বৃষ্টির কারণে তাপমাত্রা কমবে দক্ষিণবঙ্গে। শনিবারের মধ্যে দক্ষিণবঙ্গের তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস মত কমার পূর্বাভাস রয়েছে। চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই তাপমাত্রা কমতে পারে। অর্থাৎ কিছুটা হলেও স্বস্তি ফিরবে।

south bengal weather(234)

আরও পড়ুন: পায়ে চোট পেয়ে ছাড়লেন মাঠ! বিশ্বকাপে আদৌ খেলতে পারবেন মেসি? চিন্তা বাড়ছে আর্জেন্টিনা শিবিরে

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

উত্তরবঙ্গে সোমে ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরে। পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে উত্তরের জেলাগুলিতে। বুধবারের পর থেকে ভারী বৃষ্টি বা ঝড়ের সতর্কতা নেই কোথাও।