অবশেষে DA বৃদ্ধিতে সিলমোহর কেন্দ্রের, কত টাকা বেশি পাবেন কেন্দ্রীয় কর্মীরা?

Published on:

Published on:

Central Government employees Dearness Allowance DA arrear latest update

বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (Dearness Allowance) নিয়ে নতুন সিদ্ধান্ত সামনে এল। কালীপুজোর আগে ডিএ বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বৈঠকের পর কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, এবার ডিএ ৩ শতাংশ বাড়ানো হচ্ছে। এই সিদ্ধান্তে শুধু কর্মীরাই নন, উপকৃত হবেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরাও।

জুলাই থেকে বাড়তি টাকা, DA (Dearness Allowance)-র হার পৌঁছল ৬৩ শতাংশে

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬ সালের ১ জুলাই থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের DA-র হার ৬০ শতাংশ থেকে বেড়ে ৬৩ শতাংশ হচ্ছে। অবসরপ্রাপ্ত কর্মীদের ডিয়ারনেস রিলিফ বা DR-ও একই হারে বাড়ানো হয়েছে। ফলে কর্মচারী ও পেনশনভোগী, দু’পক্ষই আগের তুলনায় বেশি টাকা পাবেন।

এর আগে জানুয়ারি মাসে কেন্দ্র ২ শতাংশ ডিএ বাড়ানোর কথা ঘোষণা করেছিল। ১৮ এপ্রিল কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেই বৃদ্ধি ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। তার পর থেকেই কর্মচারী ও পেনশনভোগীরা ৬০ শতাংশ হারে DA (Dearness Allowance) ও DR পাচ্ছিলেন।

এবার জুলাই থেকে আরও ৩ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হল। অর্থাৎ, নতুন হার অনুযায়ী টাকা পাওয়ার পাশাপাশি কর্মচারী ও পেনশনভোগীরা জুলাই থেকে প্রাপ্য বকেয়া টাকাও পাবেন।

Central Government employees July 2026 Dearness Allowance DA hike latest update

আরও পড়ুনঃ নভেম্বরে অ্যাকাউন্টে ঢুকবে কড়কড়ে ২০০০ টাকা! কারা পাবেন ‘এই’ আর্থিক সহায়তা? জানালেন মুখ্যমন্ত্রী

বৃদ্ধির হিসাব বুঝতে একটি উদাহরণ দেওয়া যাক। কোনও কর্মীর বেসিক বেতন যদি ২০,০০০ টাকা হয়, তাহলে আগে ৬০ শতাংশ হারে তিনি মাসে ১২,০০০ টাকা DA পেতেন। এখন ৬৩ শতাংশ হারে সেই অঙ্ক বেড়ে হবে ১২,৬০০ টাকা। অর্থাৎ, প্রতি মাসে ৬০০ টাকা বেশি পাবেন তিনি (Dearness Allowance)।