বাংলা হান্ট ডেস্কঃ প্রাক্তন আইপিএস অফিসার তথা বিজেপি নেতা দেবাশীষ ধর (Debasish Dhar)। আসন্ন উপনির্বানের (By-Election)আগে এবার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে তিনি বললেন, ‘এবারে যদি হাজারের ঘরে কোনো নির্বাচনে তৃণমূল ওঠে, তাহলে আমি আশ্চর্য হব। দায়িত্ব নিয়ে এটুকু বলতে পারি মমতা ব্যানার্জি (Mamata Banerjee) বলে আর কিছু থাকবে না পশ্চিমবঙ্গে। ওই বাকি যে গুলো টালির চালগুলো খুলে নেয়নি সেটা বাকি আছে এই দিনটাও দেখতে হবে। ‘
কংগ্রেস এখনও ৫০ বছর পরে চিন্তাভাবনা করুক!
অন্যদিকে কংগ্রেস প্রসঙ্গেও তিনি বললেন, ‘কংগ্রেস কোথায়, কংগ্রেস এখনও ৫০ বছর পরে চিন্তাভাবনা করুক। কংগ্রেস এখনও ৫০ বছর, কংগ্রেস কোথাও নেই। দেখুন রাজনীতিতে বিরোধীরা থাকে, কিন্তু বামপন্থীরাও চেষ্টা করছে। ওদের পক্ষে ইস মুসলিম ভোটকে ক্যাপচার করা। কিংবা ইন্টেলেকচুয়াল ভোট পেতে পারে’।
একইসাথে তাঁর সংযোজন, ‘এটুকু বলতে পারি কংগ্রেস বা লেফট যাই করুক না কেন পশ্চিমবাংলার উন্নয়ন ছাড়া, ডেভলপমেন্ট ছাড়া পশ্চিমবাংলার মানুষের মধ্যে কোনো ভাবনা নেই। আমি তো চাই আসুক। যত বেশি করে আসবে তত হারবে।’
আরও পড়ুনঃ জেলবন্ধী নন্দীগ্রাম কংগ্রেস প্রার্থী মিলন প্রধান, ‘মিথ্যে মামলা’ বলে ভোট চাইলেন স্ত্রী অর্পিতা
শনির দৃষ্টি! মমতা ব্যানার্জি যে দিকে দৃষ্টি দেবে সে শেষ!
ইলেকশন কমিশন প্রসঙ্গে বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া আক্রমণ শানিয়ে তিনি বললেন, ‘ইলেকশনের সময় ইলেকশনের কমিশনের পেন্ডিং যত ওয়ারেন্ট আছে এতদিন ইলেকশন কমিশন গাইডলাইন দিলেও সেটা বাইপাস করে যেত। বলে না শনির দৃষ্টি যে দিকে পড়ে সে শেষ হয়ে যায়। মমতা ব্যানার্জি যে দিকে দৃষ্টি দেবে সে শেষ। আর কিছু করার নেই।’
একইসাথে পুলিশ অফিসার হিসাবে নিজের অভিজ্ঞতার কথাও জানাতে ভোলেননি তিনি। দেবাশীষ বাবুর কথায়, ‘অ্যান্টি টেরিরিজমের ওপর প্রচুর কাজ করেছে। এই ট্রান্সফরমেশনটা খুবই শকিং। আর বাইরে থেকে লোকে যেটা দেখে আর রিয়েল স্টোরিটা কতটা কঠিন হতে পারে আর আজকের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বলতে পারেন যে কতবার মানুষের ওপরে অ্যাটাক হতে পারে, যেকোনো সময় প্রাণ চলে যেতে পারে। বা আমরা এখনও যেখানে দাঁড়িয়ে আছি প্রতিদিন আমাদের ওপরে প্রচুর থ্রেট পড়ে।’
তবে একইসাথে তিনি বললেন, ‘ অথচ মানুষের সামনে সেটা আসে না। এরমধ্যেও অনেক কিছু ঘটেছে ইন্টারন্যাশনাল সিক্রেট যেটা কোনওদিন বাইরে আসবেও না। আমাদের যেটা পার্সোনাল লাইফ আছে যেটা মানুষ কখনও জানতে পারে না। এটা একটা প্রয়াস করা হয়েছে এবং ভবিষ্যতে যারা মনে করেন যে খাকিটা খুবই খারাপ। কিন্তু সেটা আদতে নয়, এটা মানুষকে বোঝানোর জন্য, ভবিষ্যতের অনেক মানুষের ইনস্পিরেশনের জন্য এই প্রয়াসটা।’













