প্রযুক্তির ছোঁয়া এবার পড়াশোনায়! কঠিন পাঠ সহজ করতে রাজ্যের স্কুলে দীক্ষা অ্যাপের ব্যবহার শুরু

Published on:

Published on:

Diksha App started being used in state schools to make difficult lessons easier to understand
Follow

বাংলা হান্ট ডেস্ক: এবার ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখে, রাজ্যের স্কুলগুলিতে নিয়ে আসা হল প্রযুক্তির ছোঁয়া। কারণ এবার থেকে দৃশ্য-শ্রাব্য মাধ্যমিক শিখে নিতে পারবেন পড়ুয়ার। আবার শিক্ষকেরা ও শিখে নিতে পারবেন, কিভাবে সহজ পদ্ধতিতে পড়ুয়াদের জটিল বিষয়গুলিকে পড়ানো যায়। এর জন্য ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ফর নলেজ শেয়ারিং  দীক্ষা অ্যাপের (Diksha App) ব্যবহার শুরু হতে চলেছে রাজ্যের স্কুলগুলিতে। এর ফলে ছাত্র-ছাত্রীদের পড়াশোনার প্রতি আরও মনোযোগ বাড়বে বলে মনে করা হচ্ছে।

কঠিন পাঠ সহজে বুঝতে রাজ্য স্কুলে দীক্ষা অ্যাপের ব্যবহার শুরু (Diksha App)

পড়াশোনার প্রতি ছাত্র-ছাত্রীদের মনোযোগ বাড়াতে এবার রাজ্য স্কুলশিক্ষা দফতরের নতুন উদ্যোগ। পড়াশোনার নানা অধ্যায় কী ভাবে সহজে পড়ুয়াদের কাছে তুলে ধরা যায় ভিডিও-র মাধ্যমে, তা নিয়ে শিক্ষকদের প্রশিক্ষিত করতে উদ্যোগী হল রাজ্যের । পাশাপশি পড়ুয়ারা যাতে পাঠ্যবিষয়গুলি হাতের নাগালে পেয়ে যায়, সে কারণেই শুরু হল দীক্ষা অ্যাপের ব্যবহার (Diksha App )।

Diksha App started being used in state schools to make difficult lessons easier to understand

আরও পড়ুন: যাত্রীদের জন্য সুখবর! গাজোল স্টেশনে দিল্লিগামী ট্রেনের নতুন স্টপেজ, জানুন সময়সূচি

যদিও প্রাথমিক ভাবে ওই প্ল্যাটফর্ম ব্যবহারে কিছু জটিলতা রয়েছে বলে অভিযোগ। ফলে কেন্দ্রের কাছে অ্যাপ সরলীকরণের আবেদন করা হয়েছে বলে সূত্রের খবর। স্কুলশিক্ষা দফতরের এক কর্তা জানান, এই অ্যাপ তৈরি করেছে এনসিইআরটি। যেখানে ২০২৫-এর ডিসেম্বরে রাজ্য সরকার এই অনলাইন প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের নাম নথিভুক্ত করায়।

এরপর থেকে জানুয়ারি এবং ফেব্রুয়ারি পর্যন্ত নানা কর্মশালার মাধ্যমে ভিডিও তৈরির কাজ করে এসসিইআরটি। এই বিষয়ে এক কর্তা জানান, ইতিমধ্যে ১৬৬টি ভিডিও তৈরি হয়ে গিয়েছে। যেখানে ১০০টির বেশি ভিডিও তৈরির কাজ শেষ। পাশাপাশি পিডিএফ আকারে রয়েছে বইগুলো।

এবার মনে প্রশ্ন আসতে পারে এই অ্যাপে আপনি কি কি দেখতে পাবেন?

প্রথমে মোবাইলের প্লে স্টোর থেকে দীক্ষা অ্যাপটি ডাউনলোড করে নেওয়া যাবে। সেখানে নিজের একটি অ্যাকাউন্ট তৈরি করে পড়ুয়া, শিক্ষক বা অভিভাবকেরা সেটি ব্যবহার করতে পারবেন। এখানে আপনি বহু জটিল বিষয় কিভাবে সহজে মনে রাখতে পারবেন সেই বিষয়ে একাধিক ভিডিও আপনি পাবেন।

এছাড়াও ওই অ্যাপ ব্যবহার করতে হলে নিজের একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। যেখানে সারা রাজ্যের সমস্ত পড়ুয়া ও অভিভাবকের পক্ষে এটি বেশ জটিল বলে মনে করছেন অনেকেই। তাই সাধারণ মানুষ যাতে খুব সহজে অ্যাপটি ব্যবহার করতে পারেন, সে বিষয়ে ইতিমধ্যে এনসিইআরটি-র কাছে বিষটির সহজ করার জন্য আবেদন জানানো হয়েছে। এছাড়াও দীক্ষা জনপ্রিয় করতে স্কুলপড়ুয়া এবং অভিভাবকদের মধ্যে সচেতনতার প্রচার করার কথাও ভাবছে দফতর (Diksha App )।