বাংলা হান্ট ডেস্ক: এবার ডুয়ার্সের উৎসবে প্রবেশ মূল্য তুলে দিল আয়োজন কমিটি (Dooars)। আগামী ২ জানুয়ারি থেকে জেলা সদরে প্যারেড গ্রাউন্ড ২১তম এই উৎসব আয়োজিত হতে চলেছে। যা চলবে বারো জানুয়ারি পর্যন্ত। উৎসবের উদ্বোধন করতে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই উৎসবের জন্য বৃহস্পতিবার রেড ক্রসভবনে ডুয়ার্স উৎসবের অফিস ঘরে সাংবাদিক সম্মেলন করে প্রবেশ মূল্য ফ্রি করে দেওয়া সিদ্ধান্তের কথা জানানো হয় আয়োজকদের পক্ষ থেকে।
২ জানুয়ারি শুরু ডুয়ার্স উৎসব প্রবেশ বিনামূল্যে (Dooars)
এই উৎসবের সাধারণ সম্পাদক বিজেপি জেলা সভাপতি মিঠু দাস বলেন, সাধারণ মানুষের আবেদনের সাড়া দিয়ে ২১ তম ডুয়ার্স উৎসবের প্রবেশ মূল্য ফ্রি করে দাওয়াই সিদ্ধান্ত নিয়েছি আমরা (Dooars)। উৎসব উপভোগ করতে সাধারণ জনতা কে এবার টিকিট কাটতে হবে না। মানুষ বিনামূল্যে উৎসবের আমেজ উপভোগ করতে পারবেন।
পাশাপাশি তিনি জানান, আগামী ২ জানুয়ারি থেকে এই উৎসব শুরু হতে চলেছে। এই উৎসবে উদ্বোধন করতে আসছেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যে আমাদের সরকার ক্ষমতা আসার পর তিনি ইতিমধ্যে তিনবার জেলা সফরে এসেছেন। চতুর্থ বারের জন্য মুখ্যমন্ত্রী জেলায় আসছেন ডুয়ার্স উৎসব উদ্বোধনের জন্য।

আরও পড়ুন: পুরনো বালিতেই ফলবে টাটকা ধনেপাতা! কী ভাবে বীজ বুনলে দ্রুত গজাবে চারা, রইল সহজ পদ্ধতি
অপরদিকে এবার ডুয়ার্সের সঙ্গে গোটা তরাই অঞ্চলের জনজাতি সম্প্রদায়ের মানুষদের শামিল করা হবে। পাশাপাশি জেলার পর্যটন শিল্পের সঙ্গে জনজাতি সম্প্রদায়ের মানুষদের জীবন ধারার জন্য নানা তথ্য শৈল তুলে ধরা হবে। এছাড়া প্রতিবেশী রাষ্ট্র নেপাল ও ভুটান কেও শামিল করার চেষ্টা চলছে (Dooars)।












