বাংলাহান্ট ডেস্ক : আমিষের মধ্যে চিকেন অনেকেরই পছন্দের। কিন্তু একঘেয়ে চিকেনের রেসিপি (Recipe) খেতে আর কতদিনই বা ভালো লাগে। তাই স্বাদ বদলানোর জন্য অনেকে ভিন্ন কিছু খাবার খোঁজেন। এই প্রতিবেদনে থাকছে এমনই এক সুস্বাদু অথচ ভিন্ন ধরণের রেসিপি।
ডাব চিকেনের সহজ রেসিপি (Recipe)
ডাব চিংড়ির নাম তো সকলেই শুনেছেন, খেয়েওছেন অনেকে। কিন্তু ডাব চিকেন? এবার চেখে দেখুন ডাবের মালাইয়ে মাখানো মুরগির মাংস। কীভাবে বানাবেন রইল রেসিপি-

ডাব চিকেনের উপকরণ:
চিকেন- ৫০০ গ্রাম
পেঁয়াজ বাটা- ১ চামচ
রসুন বাটা- ১ চামচ
টক দই- ২ টেবিল চামচ
হলুদ গুঁড়ো
লঙ্কা গুঁড়ো
কাঁচালঙ্কা
কচি ডাব একটি
আরও পড়ুন : অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকায় উৎসব, আবির উড়িয়ে ব্যান্ড বাজিয়ে উদযাপন ধূপগুড়িতে
ডাব চিকেনের প্রণালী: মুরগির মাংস প্রথমে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে তার মধ্যে দিন টক দই, আদা রসুন বাটা, হলুদ লঙ্কা গুঁড়ো, সর্ষের তেল ও নুন। ভালো করে মাখিয়ে ৩০ মিনিট রেখে দিন। এবার কড়াইতে সামান্য তেল দিয়ে পেঁয়াজ বাটা (Recipe) এবং মাংস দিয়ে দিন। সবটা একসঙ্গে কষাতে থাকুন।
আরও পড়ুন : এক বাসেই দিঘা টু দার্জিলিং, চালু নতুন প্রিমিয়াম এসি বাস পরিষেবা, জেনে নিন রুট
মাংস সেদ্ধ হওয়ার জন্য কিছুটা ডাবের জল দিতে পারেন। মাংস সেদ্ধ হলে কষানো বন্ধ করে ফাঁকা ডাবের মধ্যে মাংস ভরে মুখটা আটা দিয়ে ভালো করে আটকে দিন। এবার গ্যাস ওভেনে একটি জালি বসিয়ে তার উপরে ডাবটি রেখে কম আঁচে ১৫-২০ মিনিট রান্না করে নিলেই তৈরি ডাব চিকেন।













