বাংলাহান্ট ডেস্ক : নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি মতো প্রতি মাসে মাসেই অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা দিচ্ছে সরকার। চলতি অগাস্ট মাসে রাজ্যের ১ কোটি ৪৫ লক্ষ মহিলা সুবিধাভোগীর অ্যাকাউন্টে ঢুকেছে ৩০০০ টাকা। পোর্টালও আবার খুলে গিয়েছে। যোগ্য যারা এখনও টাকা পাননি, নাম বাদ পড়েছে, তাদের নতুন করে ভেরিফিকেশন করে টাকা দেওয়া হবে বলে জানানো হয়েছে। এদিকে যারা টাকা পেয়েছেন তারা রীতিমতো আবির উড়িয়ে, ব্যান্ড পার্টি বাজিয়ে উদযাপন শুরু করলেন।
অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা ঢোকায় উৎসব
ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে না অন্নপূর্ণা যোজনার টাকা। এ নিয়ে নানান জায়গায় চোখে পড়ছে বিক্ষোভের ছবি। তবে ধূপগুড়ির খট্টিমারিতে দেখা গেল অন্য রকম দৃশ্য। বিক্ষোভ নয়, বরং অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকায় উৎসবে মাতলেন স্থানীয় মহিলারা। ব্যান্ড বাজিয়ে, আবির উড়িয়ে উদযাপন করতে দেখা গেল তাঁদের।

উৎসবে মাতেন মহিলারা: ধূপগুড়ি ব্লকের ঝাড় আলতা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের খট্টিমারি এলাকা। শুক্রবার এখানে জড়ো হন স্থানীয় মহিলারা। তাঁরা প্রত্যেকেই পেয়েছেন অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা। রাজ্য সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাতে কেউ ৫০ টাকা, কেউ আবার ১০০ টাকা করে তুলে গড়ে তোলেন একটি তহবিল।
আরও পড়ুন : বাইচুং দিয়েছেন ম্যাচ বয়কটের ডাক! ভারতে খেলতে আসার প্রসঙ্গে কী বার্তা দিলেন ব্রাজিলের ফুটবল কর্তা?
কী বক্তব্য মহিলাদের: এরপর খট্টিমারি স্কুল চৌপতিতে জড়ো হন মহিলারা। সেখান থেকে খট্টিমারি সাপ্তাহিক হাটের দিকে যান তাঁরা। আবির উড়িয়ে, ব্যান্ড বাজিয়ে পরিক্রমা করেন তাঁরা। ওই মহিলাদের বক্তব্য অনুযায়ী, সরকার নিজের প্রতিশ্রুতি রেখেছে। প্রকল্পের টাকা ঢুকতেই একসঙ্গে আনন্দ ভাগ করে নিতে উৎসবে আনন্দ মাতেন মহিলারা।
আরও পড়ুন : রান্নার এই ভুলেই স্বাদ-গন্ধ সব নষ্ট, ইলিশ রান্নার আসল টেকনিক জানেন?
প্রসঙ্গত, রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, কোনও মহিলাকেই একেবারে বাদ দেখানো হয়নি অন্নপূর্ণা যোজনায়। কেউ যদি যোগ্য হন, তাহলে সোশ্যাল রেজিস্ট্রি পোর্টালে গিয়ে ক্লেম করতে পারেন। নতুন করে ভেরিফিকেশন হওয়ার পর যোগ্য বিবেচিত হলে টাকা পাবেন তিনি।













