Durga Puja 2026 Live Updates

মাছ-মাংসে অনীহা, চটজলদি রেঁধে ফেলুন এগ ঘি রোস্ট, রইল রেসিপি

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : আমিষ দিনে চটজলদি কিছু বানানোর জন্য ডিম হল বেস্ট অপশন। ব্রেকফাস্ট হোক বা লাঞ্চ-ডিনার সুস্বাদু অথচ ঝটপট কিছু বানাতে গেলে ডিমের (Recipe) দিকেই ঝোঁকেন অনেকে। ডিম সেদ্ধ, অমলেট বা পোচ বানানো হয়ে যায় চটজলদি। প্রোটিনের বড় উৎস ডিমের বিভিন্ন পদ খেতেও দারুণ সুস্বাদু।

ডিমের ঘি রোস্ট এর লোভনীয় রেসিপি (Recipe)

সপ্তাহে অন্তত দু তিন দিন অনেকের বাড়িতেই হয় ডিম। চেনা পরিচিত কিছু খাবার বাদে ডিমের ভিন্ন ধরণের কোনও রেসিপি চেখে দেখতে চাইলে ট্রাই করতে পারেন ‘এগ ঘি রোস্ট’। কীভাবে বানাবেন দেখে নিন রেসিপি-

Easy egg ghee roast recipe

এগ ঘি রোস্ট এর উপকরণ:

সেদ্ধ ডিম- ৬টি

ঘি- ৪ টেবিলচামচ

কারিপাতা- ৫-৬টি

পেঁয়াজকুচি- আধ কাপ

গুড় বা চিনি- আধ চা-চামচ

শুকনো লঙ্কা- ৫-৬টি

কাজু- ৫-৬ টি

গোটা ধনে- দেড় টেবিল চামচ

গোটা জিরে- ১ চা-চামচ

গোলমরিচ

সর্ষে

পোস্ত

তেঁতুলের ক্বাথ- ১ টেবিল চামচ

লবঙ্গ- ৫-৬টি

রসুন- ৬-৭ কোয়া

আদাকুচি- ১ চা-চামচ

হলুদ গুঁড়ো

আরও পড়ুন : টলিপাড়ায় নতুন জুটি ওম-মৌপিয়া, স্বপ্নজালে প্রেমের গল্প বুনবেন পরিচালক দুর্জয় মণ্ডল

এগ ঘি রোস্ট এর প্রণালী: প্রথমে ডিম সেদ্ধ করে অর্ধেক কেটে নিন। নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো মাখিয়ে সামান্য ঘিতে হালকা করে ভেজে নিন। অন্যদিকে শুকনো লঙ্কা আর কাজুবাদাম কিছুক্ষণ গরম জলে ভিজিয়ে রাখুন। এদিকে শুকনো খোলায় ধনে, জিরে, গোলমরিচ, পোস্ত, লবঙ্গ আর সর্ষে ভেজে গুঁড়ো করে নিন। এই ড্রাই রোস্ট করা মশলা (Recipe), রসুন, পেঁয়াজ, আদা, ভেজানো কাজু লঙ্কা, তেঁতুলের ক্কাথ, নুন দিয়ে একসঙ্গে একসঙ্গে পেস্ট বানান।

আরও পড়ুন : অন্ধকার প্রেক্ষাগৃহে উদ্দাম যৌনতা, একী কাণ্ড যাদবপুর বিশ্ববিদ্যালয়ে! ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য

এবার কড়াইতে ঘি গরম করে কারিপাতা ও শুকনো লঙ্কা ফোরন দিন। তার মধ্যে বাটা মশলা দিয়ে ভালো করে কষান। কষাতে কষাতে ঘি ছেড়ে এলে স্বাদমতো চিনি বা গুড়, গরম জল দিয়ে ভেজে রাখা ডিমগুলি দিয়ে দিন। কড়াই ঢাকা দিয়ে কম আঁচে মিনিট পাঁচেক রান্না করলেই তৈরি। সামান্য ঘি ছড়িয়ে পরিবেশন করুন এগ ঘি রোস্ট।