দই-মশলায় কষিয়ে রাঁধুন মুরগি, এভাবে একবার খেলে ভুলতে পারবেন না স্বাদ

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : বাঙালি সর্বভূক। নিরামিষ কি আমিষ, বিভিন্ন স্বাদের রেসিপি (Recipe) হতে থাকে বাড়ির হেঁশেলে। স্বাদ বদলের জন্য অনেকেই ভিন্ন ভিন্ন রেসিপি খুঁজতে থাকেন। অন্যান্য রাজ্যের রান্নাও বাড়িতে ট্রাই করে দেখেন অনেকে। আর এক্ষেত্রে চিকেন অনেকেরই প্রথম পছন্দ। মুরগির মাংসের ভিন্ন ভিন্ন রেসিপি বাড়িতে বানাতে চাইলে একবার নজর দিতে পারেন উত্তর ভারতের দিকে।

কড়াই চিকেনের সহজ রেসিপি (Recipe)

উত্তর ভারতের বিভিন্ন রাজ্যগুলিতে চিকেনের রেসিপির স্বাদের সঙ্গে বাঙালি স্বাদের অনেক পার্থক্য। তবে সবসময় যে রেস্তোরাঁ থেকেই আনিয়ে খেতে হবে এর কোনও মানে নেই। চাইলে সহজ পদ্ধতিতে বাড়িতেও বানিয়ে ফেলতে পারেন সুস্বাদু পদ। এখানে রইল উত্তর ভারতীয় স্টাইলে কড়াই চিকেনের সহজ রেসিপি-

Easy recipe of north indian kadai chicken

কড়াই চিকেনের উপকরণ:

চিকেন– ৫০০ গ্রাম

পিঁয়াজ কুচি– আধ কাপ

টমেটো– ৫টি, চার টুকরো করে কাটা

টক দই– ২ বড় চামচ

ধনে ও জিরেগুঁড়ো– ১ চা চামচ

গরমমশলা– ১ চা চামচ

গোটা জিরে– ১ টেবিল চামচ

আদা বাটা– ১ চা চামচ

বড়ো আকারের কাঁচালঙ্কা– ৩-৪ টি

ড্রাই কসুরি মেথি– সামান্য

ধনেপাতা কুচি– ৪ টেবিল চামচ

তেল

আরও পড়ুন : বাড়ির রান্নায় খুলবে বিয়েবাড়ির স্বাদ, এই পদ্ধতিতে রাঁধুন কাতলা কালিয়া

কড়াই চিকেনের প্রণালী: কড়াইতে প্রথম তেল গরম করে মাংস দিয়ে কড়া আঁচে ভাজতে হবে। হালকা বাদামি রং হলে মাংস নামিয়ে তেলে গোটা জিরে ফোরন দিতে হবে। তারপর দিতে হবে পেঁয়াজ কুচি (Recipe)। হালকা সোনালি হলে আদাবাটা দিয়ে কষাতে হবে। এবার ফের মাংস দিয়ে মিশিয়ে নিতে হবে। এরপর টমেটো ভালো করে কষিয়ে নুন চিনি দিয়ে নেড়ে দিতে হবে।

আরও পড়ুন : সরস্বতী পুজোয় একসঙ্গে পালানোর প্ল্যান, প্রথমবার প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে শ্রীঘরে হাওড়ার যুবক

এরপর দিতে হবে ধনে এবং জিরে গুঁড়ো। নেড়েচেড়ে দিতে হবে গরম মশলা এবং কসুরি মেথি। কিছুক্ষণ কষিয়ে আঁচ কমিয়ে দিয়ে দিতে হবে টক দই। ফের ভালো করে কষিয়ে কাঁচালঙ্কা এবং ধনেপাতা ছড়িয়ে ৫-৬ মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে। ঢাকা খুলে গরম গরম পরিবেশন করুন কড়াই চিকেন।