Durga Puja 2026 Live Updates

সংক্রান্তিতে পিঠের পাশে থাকুক নারকেলের পায়েস, মুখে লেগে থাকবে স্বাদ

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : রাত পোহালেই পৌষ সংক্রান্তি। এদিন বাংলার প্রায় প্রতি বাড়িতেই তৈরি হয় পিঠে পুলি। মিষ্টিপ্রেমী বাঙালির কাছে এই পিঠে উৎসবের (Recipe) ঐতিহ্যই আলাদা। পাটিসাপটা, চিতই পিঠে থেকে দুধপুলি, গুড়ের পায়েস বেশ জনপ্রিয়। যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা ভিন্ন স্বাদের পিঠে বা মিষ্টিও বানাতে পারেন।

পৌষ পার্বণে বানিয়ে নিন এই পায়েস (Recipe)

এ সময় খেজুর গুড় দিয়ে নানান পিঠে, মিষ্টি বানানো হয়ে থাকে। আর নারকেলের সঙ্গে খেজুর গুড়ের যুগলবন্দি তো অতুলনীয়। মকর সংক্রান্তিতে ভিন্ন ধরণের কোনও মিষ্টি বানাতে চাইলে ট্রাই করে দেখতে পারেন নারকেলের পায়েস। দেখে নিন রেসিপি-

Easy recipe of sweet narkeler payesh

নারকেলের পায়েসের উপকরণ:

দুধ- ১ লিটার

গোবিন্দভোগ চাল- ১ কাপ

দারচিনি- ৩ টুকরো

এলাচ- ৪ টি

কোড়ানো নারকেল- ১ কাপ

কিসমিস- পরিমাণ মতো

চিনি- ১ কাপ

নুন- স্বাদমতো

আরও পড়ুন : একঘেয়ে কষা মাংস না পসন্দ? অতিথির পাতে দিন এই ঝাল ঝাল মাটনের পদ, ভোলা যাবে না স্বাদ

নারকেলের পায়েসের প্রণালী: প্রথমে সসপ্যানে দুধ গরম করে গোবিন্দভোগ চাল (Recipe) দিয়ে নাড়তে হবে। এর মধ্যে এলাচ, দারচিনি, নুন দিয়ে নাড়তে হবে। চাল সেদ্ধ হয়ে গেলে কোড়ানো নারকেল দিয়ে ভালো করে মেশাতে হবে। এর দিতে হবে চিনি।

আরও পড়ুন : মেলা ঘুরুন নিশ্চিন্তে, সেন্ট্রাল পার্কের গেটেই মিলবে মেট্রোর টিকিট, ছুটির দিনেও পরিষেবা

ভালো করে মিশিয়ে নিয়ে একটু ঘন হয়ে গেলে সবশেষে কিসমিস দিয়ে গ্যাস বন্ধ করে নামিয়ে রাখতে হবে। ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন সুস্বাদু নারকেলের পায়েস।