বাংলাহান্ট ডেস্ক : গরমকাল মানেই ফের পাতে পড়বে পটল। আর এই একটি সবজি অনেকেরই চক্ষুশূল। একঘেয়ে পটল আলুর ঝোল (Recipe) খেয়ে মুখের রুচি চলে যেতেই পারে। ছোটরাও অনেক সময় খেতে চায় না পটল। তাহলে কীভাবে পটলকে সুস্বাদু করে তোলা যায়?
দই পটলের সহজ সাধারণ রেসিপি (Recipe)
পটল দিয়ে নানান ধরণের রান্নাই করা যায়। চেনা কিছু উপকরণেই স্বাদ বদলে যেতে পারে পটল দিয়ে তৈরি পদের। বাড়িতে থাকা সহজ উপকরণ দিয়েই বানানো যাবে এক সুস্বাদু পদ। দেখে নিন দই পটলের সহজ রেসিপি-

দই পটলের উপকরণ:
পটল
পোস্ত বাটা
আদা বাটা
কাজু বাদাম বাটা
হলুদ গুঁড়ো
লঙ্কা গুঁড়ো
ধনে গুঁড়ো
টক দই
গোটা জিরে
জিরে গুঁড়ো
কাঁচালঙ্কা
ঘি
তেজপাতা
গরম মশলা গুঁড়ো
আরও পড়ুন : কালিয়া কোর্মা নয়, গোলমরিচের ঝাঁঝ মিশিয়ে এভাবে রাঁধুন কাতলা, রইল রেসিপি
দই পটলের প্রণালী: প্রথমে পটলের দু মুখ কেটে নুন হলুদ মাখিয়ে কড়াইতে তেল (Recipe) দিয়ে ভেজে নিতে হবে। কড়াইতে এবার তেল গরম করে তাতে তেজপাতা, গোটা জিরে ফোরন দিতে হবে। এরপর এতে ঘি এবং অন্যান্য মশলা দিতে হবে। এরপর সমস্ত বাটা মশলা মিশিয়ে দিতে হবে।
আরও পড়ুন : তৃণমূলের বাধা সত্ত্বেও সোনামুখীতে ৪ লেনের হাইওয়ে, ভোটের আগে ‘রিপোর্ট’ প্রকাশ সৌমিত্র খাঁ-র
ভালো করে মশলা কষিয়ে ভেজে রাখা পটল দিয়ে দিতে হবে। এরপর এতে দই মিশিয়ে কাঁচালঙ্কা, নুন এবং গরম মশলা গুঁড়ো মেশাতে হবে। সবটা ভালো করে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিলেই তৈরি দই পটল।












