জামিন পেয়েও শান্তি নেই! ফের পার্থ-অর্পিতাকে তলব ইডির, চলছে বড় পরিকল্পনা

Published on:

Published on:

partha chatterjee(7)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) গ্রেফতার করে ইডি। তারপর প্রায় সাড়ে তিনবছর জেলে কাটিয়ে নভেম্বর মাসে জামিনে মুক্ত হন পার্থ চট্টোপাধ্যায়। বর্তমানে বাড়িতেই রয়েছেন। এরই মধ্যে এসএসসি দুর্নীতি মামলার তদন্তে ফের পড়ল ডাক। রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কে তলব করল ইডি।

ইডির নজরে পার্থ-অর্পিতা | Partha Chatterjee

সূত্রের খবর, চলতি মাসের ১৬ থেকে ১৮ তারিখের মধ্যে পার্থ ও অর্পিতাকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। উল্লেখ্য, এসএসসি দুর্নীতি মামলায় এর আগে কখনও পার্থ কিংবা অর্পিতাকে জিজ্ঞাসাবাদ করা হয়নি। এই প্রথম ইডির মুখোমুখি হতে চলেছেন দুজনায়।

জানা যাচ্ছে, পার্থ-অর্পিতার পাশাপাশি, এই মামলার তদন্তে আরও কয়েক জনকে তলব করতে চলেছে ইডি। একাধিক চাকরিপ্রার্থীর বয়ান নথিবদ্ধও করা হতে পারে। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালের ২২ জুলাই পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) গ্রেফতার করেছিল ইডি।

Partha Chatterjee

আরও পড়ুন: ২০২৬ সালে কবে কবে মিলবে সরকারি ছুটি? সম্পূর্ণ তালিকা দেখে নিন এক ক্লিকে

সেবছরই জুলাই মাসেই পার্থর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জ ও বেলঘরিয়ার ফ্ল্যাটে হানা দিয়ে নগদ প্রায় ৫০ কোটি টাকা সহ কেজি কেজি সোনার গয়না উদ্ধার করে তদন্তকারী সংস্থা। কাঁড়ি কাঁড়ি টাকার পাহাড় উদ্ধারের পর গ্রেফতার করা হয় অর্পিতাকেও। নিয়োগ দুর্নীতিতে মামলায় আগেই অর্পিতা মুখোপাধ্যায় জামিন পেয়ে যান। দীর্ঘদিন জেলে থাকার পর গত বছর নভেম্বরে সব মামলায় জামিনে মুক্তি পান পার্থ। কয়েক মাস ঘুরতে না ঘুরতেই ফের তদন্তকারীদের নজরে তৃণমূল বিধায়ক পার্থ।