বাংলার নবম মুখ্যমন্ত্রী, কতদূর পড়াশোনা করেছেন শুভেন্দু?

Published on:

Published on:

Suvendu Adhikari Claims BJP Will Win 177 Seats in Bengal Assembly Elections
Follow

বাংলাহান্ট ডেস্ক : পশ্চিমবঙ্গের রাজনৈতিক জগতে নতুন যুগের সূচনা। প্রথম বার বাংলায় সরকার গড়তে চলেছে বিজেপি। আর তার প্রথম মুখ্যমন্ত্রী হতে চলেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আগামীকাল ব্রিগেডে শপথগ্রহণ অনুষ্ঠান রয়েছে বাংলার নতুন মুখ্যমন্ত্রীর। শুভেন্দুর নাম ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই তাঁর বিষয়ে আরও তথ্য জানতে উদগ্রীব হয়ে উঠেছেন আমজনতা।

শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) শিক্ষাগত যোগ্যতা কী?

কেমন হতে চলেছেন বাংলার নতুন মুখ্যমন্ত্রী? কতদূর পড়াশোনা করেছেন তিনি? নির্বাচন কমিশনের হলফনামা অনুযায়ী, শুভেন্দু অধিকারীর সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এম এ। ২০১১ সালে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন তিনি। কমিশনের ওয়েবসাইটেই রয়েছে সেই তথ্য।

Educational qualifications of suvendu adhikari

হলফনামা থেকে মিলেছে তথ্য: নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যায় হলফনামা। সেখান থেকেই মিলেছে যাবতীয় তথ্য। এবার নন্দীগ্রাম এবং ভবানীপুর দুই কেন্দ্র থেকেই প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন শুভেন্দু। জিতেছেন দুই কেন্দ্রেই।

আরও পড়ুন : বদলাচ্ছে ৪০ বছরের পুরনো সিস্টেম, নতুন আপডেটে টিকিট বুকিং আরও সহজ

দুই কেন্দ্রেই জিতেছেন শুভেন্দু: গত বিধানসভা নির্বাচনেই নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাস্ত করেছিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আর এবার মমতার আপন গড় ভবানীপুর কেন্দ্র থেকে তো তিনি জিতেছেনই, নন্দীগ্রামেও পরাজিত করেছেন তৃণমূল প্রার্থী পবিত্র করকে।

আরও পড়ুন : ‘দিদি যেখানে আমি সেখানে’, তৃণমূলের ‘পাঁচালি’ গাওয়া ইমন এবার গান গাইবেন বিজেপির শপথগ্রহণে?

এবার বাংলার সম্ভাব্য মুখ্যমন্ত্রী হিসেবে এগিয়ে ছিল শুভেন্দু অধিকারীর নাম। প্রচারেও মুখ্যমন্ত্রী হিসেবে ‘ভূমিপুত্র’এর কথা উল্লেখ করেছিল বিজেপি। দীর্ঘ রাজনৈতিক জীবনে নতুন অধ্যায় শুরু হল শুভেন্দু অধিকারীরও।