বাংলা থেকে ৫ রাজ্যসভা আসনে ভোট ১৬ মার্চ! কারা শেষ করছেন মেয়াদ, কারা যাচ্ছেন দিল্লি?

Published on:

Published on:

Election Commission Announces Rajya Sabha Poll Dates
Follow

বাংলা হান্ট ডেস্কঃ সামনেই বিধানসভা নির্বাচন। কিন্তু এখনও ভোটের দিন ঘোষণা হয়নি। কিন্তু তার আগেই বাংলায় অন্য এক গুরুত্বপূর্ণ ভোটের নির্ঘণ্ট জানিয়ে দিল নির্বাচন কমিশন। দেশজুড়ে রাজ্যসভার ৩৭টি আসনে ভোট হবে (Rajya Sabha Poll)। তার মধ্যে বাংলা থেকেও রয়েছে ৫টি আসন। ফলে রাজ্যের রাজনীতিতে নতুন করে জল্পনা শুরু হয়েছে কারা যাচ্ছেন দিল্লির উচ্চকক্ষে?

রাজ্যসভার ভোট (Rajya Sabha Poll) নিয়ে কী বলল নির্বাচন কমিশন?

বুধবার নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, দেশের ১০টি রাজ্যের মোট ৩৭টি রাজ্যসভা আসনে ভোটের (Rajya Sabha polls) বিজ্ঞপ্তি জারি হবে আগামী ২৬ ফেব্রুয়ারি। বিজ্ঞপ্তি তো বলা আছে –

  • মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৫ মার্চ।
  • ৬ মার্চ হবে মনোনয়নপত্রের স্ক্রুটিনি।
  • ৯ মার্চ পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে।
  • ভোটগ্রহণ হবে ১৬ মার্চ।

সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোট। আর সেদিনই বিকেল ৫টায় শুরু হবে ভোটগণনা।

বাংলার ৫ আসন, কারা শেষ করছেন মেয়াদ?

বাংলা থেকে রাজ্যসভার পাঁচটি আসনে ভোট হবে (Rajya Sabha Poll)। তৃণমূল কংগ্রেসের সাংসদ সাকেত গোখলে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত বক্সী-র মেয়াদ শেষ হচ্ছে। অন্যদিকে মৌসম নুর তৃণমূল ছাড়ার পর চলতি বছরের ৫ জানুয়ারি রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেন। সেই আসনটিও বর্তমানে খালি রয়েছে। এছাড়া বামফ্রন্টের বিকাশরঞ্জন ভট্টাচার্য-র আসনও খালি হচ্ছে।

রাজ্যসভার ভোটে (Rajya Sabha Poll) সাধারণ মানুষ ভোট দেন না। শুধু বিধায়করা ভোট দেন। বর্তমানে বাংলার বিধানসভায় দলগুলির আসনসংখ্যার ভিত্তিতে হিসেব বলছে, পাঁচটির মধ্যে চারটি আসন নিশ্চিতভাবে তৃণমূলের দখলে যাবে। একটি আসন যাবে বিজেপির ঝুলিতে। ফলে এবার বাংলা থেকে রাজ্যসভায় বামেদের কোনও প্রতিনিধি থাকছে না।

Election Commission to allow unmapped voters in SIR process

আরও পড়ুনঃ সুপ্রিম কোর্টের নির্দেশের পর অবশেষে SSC নিয়োগ প্রক্রিয়া শুরু, ফেব্রুয়ারিতেই প্রথম কাউন্সেলিং

কারা যাবেন দিল্লি? শুরু জল্পনা

তৃণমূল এবার কাদের রাজ্যসভায় পাঠাবে, তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। একইভাবে বিজেপির প্রার্থী কে হবেন, তা নিয়েও চুলচেরা বিশ্লেষণ চলছে। বিধানসভা ভোটের আগে রাজ্যসভার এই নির্বাচন ঘিরে নিজেদের রণকৌশল ঠিক করতে ব্যস্ত তৃণমূল ও বিজেপি, এখন দেখার, বাংলা থেকে এই পাঁচ আসনে শেষ পর্যন্ত কারা জায়গা পান (Rajya Sabha Poll)।